বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন অজয় দেবগণ। বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও সবটাই জানতেন কাজল। কিন্তু বিয়ের পর কোনও সম্পর্কের গুঞ্জণই মেনে নিতে নারাজ ছিলেন কাজল। তাই কঙ্গনার সঙ্গে সম্পর্ক হতেই মুখ খুলেছিলেন কাজল।
নব্বই দশকের একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন কাজল ও অজয় দেবগণ। তবে এই জুটি সম্পর্কে আসার আগে একাধিক প্রেম উঁকি দিয়েছিল অজয়ের জীবনে।
28
রবিনা টন্ডনের সঙ্গে তাঁর সম্পর্কের জল এতটাই গড়ায় যে এক সময় রবিনা আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভাবতে শুরু করেন। যদিও তা মিথ্যে বলে উড়িয়ে দেয় অজয়।
38
পরবর্তীতে করিশ্মার সঙ্গে সম্পর্ককে ঘিরেও একাধিক বিবাদ তৈরি হয়। বিটাউনে গুঞ্জণ ছিল তুঙ্গে, তাঁরা রিয়েল লাইফেও ডেট করছেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তা ধামা চাপা পড়ে যায়।
48
এরপর অজয়ের জীবনে আসে কাজল। ছিলো না কোনও নিয়ম মাফিক প্রপোজ বা সম্পর্ক নিয়ে জল্পনা। দুজন দুজনকে বন্ধু হিসেবেই গ্রহণ করেছিলেন।
58
পরবর্তীতে যা বিয়েতে পরিণত হয়। এরপর সব ঠিকই চলছিল। চলচ্চিত্র জগত থেকে নিজেকে সরিয়ে নিতেও শুরু করেন কাজল। এমন সময় হাজির কঙ্গনা রানাওয়াত।
68
ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই ছবির সেটে অজয়ের সঙ্গে সাক্ষাৎ, এরপর গুঞ্জন ওঠে তুঙ্গে, তাঁরা একে অন্যের সঙ্গে প্রম করছেন। কথা গিয়ে পৌঁচ্ছয় কাজলের কানে।
78
মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেন কাজল। তিনি অজয়কে সাফ জানিয়ে দেন এই গুজব যদি শীঘ্রই না বন্ধ হয় তবে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। এমন কী বিবাহ বিচ্ছেদের পথেও হাঁটতে পারেন।
88
এই কথা শোনার পর থেকেই ঝড় ওঠে অজয়ের সংসারে। বেগতিক দেখে নিজেই কঙ্গনার থেকে সরে আসতে শুরু করেন অজয়। বর্তমানে এই জুটি হলেন বিটাউনের অন্যতম পাওয়ার কপল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.