Published : Feb 20, 2022, 02:13 PM ISTUpdated : Feb 21, 2022, 10:45 AM IST
নেপোটিজম নিয়ে বরাবরই সরব কঙ্গনা রানাওয়াত, একের পর এক স্টার কিডদের কাজ নিয়ে তিনি বারে বারে মুখ খুলেছেন, বিশেষ করে সুশান্ত সিং রাজপুরে মৃত্যুর পর থেকেই তিনি স্পষ্টই টার্গেটে বেশ কিছু বিটাউন স্টারেদের নিশানা করেছেন, যার মধ্যে অন্যতম হল আলিয়া ভাট-মহেশ ভাট। এবার আলিয়ার আগামী ছবি নিয়ে সরব হলেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় স্পোস্ট করে তোপ দাগলেন বলিউড কুইন।
গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি (Gangubai Kathiawadi) ছবি ঘধিরে এবার সরব কঙ্গনা রানাওয়া। এদিন সকাল থেকেই একের পর এক সোশ্যাল স্টোরিতে নিজের মতামত শেয়ার করে নেট দুনিয়ায় আবারও ভাইরাল হয়ে উঠলেন কঙ্গনা, এর আগে একইভাবে সড়ক ২ ছবির সময় মহেশ ভাট ও আলিয়া ভাটকে টার্গেট করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এবারও একই ছবি ধরা পড়ল।
29
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন কঙ্গনা রানাওয়াত (kangana Ranaut), বলিউড মাফিয়া ড্যাডি পাপা একাই বলিউডের কালচারটা নষ্ট করে দিল। এঁদের চাপে পড়ে বহু পরিচালক ও স্টারদের ভুল কাস্ট সিলেক্ট করতে হয়েছে। এবারও ঠিক তেমনটাই হল, আগামী শুক্রবার মুক্তিতেই এমনই ছবি উঠে আসবে, যেখানে এক ক্রিয়েটিভ পরিচালক ও একজন বড় অভিনেতাকে কীভাবে এই পরিস্থিতির শিকার হতে হল, দেখা যাবে।
39
এখানেই শেষ নয়, তিনি আরও জানান, পাপা কি পরীর জন্য ২০০ কোটি নষ্ট, কারণ তাঁর বাবা চেয়েছিল যে সে প্রমাণ করে দেবে রমকম বিম্বো অভিনয়টাও করতে জানে। সব থেকে বড় ভুল কাস্টিং এটা, যতদিন বলিউডের এই মাফিয়ারা থাকবে, ততদিন হলিউড আর সাউথ-ই এগিয়ে যাবে। সপাট মন্তব্য কঙ্গনার, এরপরই নেট দুনিয়ায় ঝড় তোলে এই পোস্ট।
49
কঙ্গনার স্পষ্ট মন্তব্য বিটাউন বক্স অফিসে ২০০ কোটি পুড়ে ছাই হতে চলেছে। অন্যদিকে পর পর দুই ফ্লপের পর আলিয়ার প্রয়োজন ছিল এক বড় ব্রেক। সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiawadi Promotion)। সেখানেই নিজেকে নতুনভাবে প্রমাণ করে ভাইরাল আলিয়া ভাট (Alia Bhatt) । দিনভর নেট দুনিয়ায় ট্রেন্ড হতে থাকা আলিয়ার লুক থেকে শুরু করে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
59
ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi) মুক্তি নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না।
69
২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আলিয়ার চমক সকলের নজর কাড়ে। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়।
79
সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তিনিই প্রথম সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন। ফের আওয়াজ তুললেন কঙ্গনা। স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেধেছে বি-টাউনের অন্দরে। তিনিও সুশান্তের মতো শিকার হয়েছিলেন।
89
যশ রাজ ফিল্মসের উপরও অভিযোগ তুলেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, সুলতান ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও আদিত্যর থেকেও হুমকি পেয়েছিলেন কঙ্গনা। যে যশ রাজ ফিল্মস আর কোনওদিনই কোনও কাজ করবেন না। আর সেদিনের পর থেকে সবাই সরে গিয়েছিল আমার থেকে।
99
কঙ্গনা জানিয়েছেন, একের পর এক ঘটনাতে আমিও একাকীত্বে ভুগতাম। এদের ভাল মুখোশটা এবার টেনে ছিড়ে ফেলার সময় চলে এসেছে বলে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। এই প্রভাবশালীদের ছায়া কঙ্গনার ব্যক্তিগত জীবনেও পড়েছিল। এখনও তার কেরিয়ারের কোনও নিশ্চয়তা নেই। আদালতে মামলা থেকে তার প্রেম সবটাই শেষ। সকলে একত্রিত হয়ে আজও প্রচেষ্টা চালাচ্ছেন, মত কঙ্গনার।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.