কোয়ারেন্টাইনে বাইরের কাজ বন্ধ হওয়ায় ঘরে প্রত্যেকের কাছেই অঢেল সময়। আর সেই সময়ের মাঝখানেই যে যা পারছেন তা-ই করছেন। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন। কিছুদিন আগেই জিমের ভিডিও পোস্ট করেছিলেন করিনা কাপুর।
210
দিনের শুরুতেই হাঁটা দিয়ে তার দিন শুরু হয়। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটেন। এটি ওজন কমানোর পাশাপাশি শক্তি বাড়াকেও সাহায্য করে।
310
হাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী। এতে মেদও যেমন কমে তেমনই ওজনও কমতে থাকে। সপ্তাহে ৩-৪ দিন ৪৫ মিনিটের কঠোর অনুশীলন করেন করিনা।
410
এর পাশাপাশি তিনি কার্ডিয়াকও করেন। জিম ট্রেনার নম্রতা জানিয়েছেন, তিনি প্রতিদিন বিভিন্ন অনুশীলন করেন যাতে নতুন করে এনার্জি পাওয়া যায়।
510
করিনার এই টোনড ফিগারের পিছনে ডায়েটিং বিশেষজ্ঞ রুজুতা দিবেকারেরও বড় ভূমিকা রয়েছে। রুজুতার ডায়েট প্ল্যানেই তিনি এই ছিপছিপে চেহারা ধরে রেখেছেন।
610
দিনের শুরুটা করেন মরশুমি ফল দিয়ে।করিনা আরও জানিয়েছেন, ওজন কমানোর ডায়েট তিনি কখনওই করেননি। তিনি সেই ডায়েটই ফলো করেন যা তার শরীরকে সঠিক পুষ্টি দেয়।
710
করিনার ব্রেকফাস্টে দুধ, ফলের রস, উপমা, ইডলি এগুলিই খেতে পছন্দ করেন। দুপুরের মেনুতে মুসুর ডাল, রুটি, এক বাটি ভেজিটেবিল স্যুপ,এবং স্যালাড থাকে। ডিনারে রুটি অথবা ব্রাউন রাইস, দই, স্যুপ।
810
ডায়েট তো রয়েইছে তার সঙ্গে ওয়ার্কআউটেই বেশি মন দেন করিনা কাপুর।
910
করিনার ট্রেনার নম্রতা তাকে দীর্ঘদিন ধরে ট্রেন্ড করে চলেছেন। করিনার এই ট্রেনারের মাসিক বেতন ৪০,০০০ টাকা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.