বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। প্রেম নিয়ে নিজেরা প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। তার উপর 'কফি উইফ করণ'-দুইজনেই হাজির হয়েছিলেন কো-স্টারদের সঙ্গে। সেখানেই তাদের সম্পর্ক নিয়ে নানা কথা বেরিয়ে আসে। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ। করণ জোহরের শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। তবে কীভাবে প্রেমের শুরু, কোথায় প্রথম দেখা হয়েছিল তাদের, সবটা খোলসা করে জানালেন কিয়ারা আদবানি।
বলি তারকাদের ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে চর্চা অব্যাহত। তার উপর সিদ্ধার্থ ও কিয়ারাকে নিয়ে সরগরম বি-টাউন। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। কিছুদিন আগেই শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এসব এখন অতীত। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন শেরশাহ জুটি।
310
কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ। করণ জোহরের শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। করণ জোহরের কফি কাউচে বসে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছিলেন শাহিদ কাপুর। তবে কিয়ারাও কম কিসে।
410
শাহিদ কাপুরের সঙ্গেই 'কফি উইফ করণ'-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। সেখানেই কিয়ারাকে বলতে শোনা যায়, আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে অনেকটা বেশি। তারপর কিয়ারার পেট থেকে সত্যিটা বার করে নেন করণ। তারপরই শাহিদ পাশ থেকে বলতে শুরু বলেন, খুব গুডলুকিং কাপল কিন্তু। তাতে করণের জবাব, বাচ্চারা দারুণ দেখতে হবে।
510
এখানেই শেষ নয়, শাহিদ আরও বলে বসলেন চলতি বছরের শেষের দিকেই আসবে বড় খবর। আর সেটা সিনেমার খবর নয় একেবারেই। তারপর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি চলতি বছরের শেষেই চারহাত এক হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার।
610
কোথায় প্রথম দেখা করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ, এই প্রশ্নের জবাবে সবটা খোলসা করে জানালেন কিয়ারা আদবানি। কিয়ারা জানান, শেরশাহ ছবির সেটে তাদের প্রথম দেখা হয়নি। বরং একসঙ্গে ছবি করার আগে নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ-এর পার্টিতে তাদের প্রথম দেখা হয়েছিল।
710
শেরশাহ অভিনয় করার অনেক আগে থেকে সিডকে আমি চিনি। করণ তখন বলে ওঠেন হ্যাঁ অনেক আগে। যার উত্তরে কিয়ারা বলেন, হ্যাঁ লাস্ট স্টোরিজের ব়্যাপ পার্টি থেকেই একে অপরকে চিনি। এবং ওই ব়্যাপ পার্টিতেই প্রথমবার কাছ থেকে সিদ্ধার্থকে দেখেছিলাম।
810
শাহিদ তখন কিয়ারাকে বলেন, প্রথম সাক্ষাতের কথা মনে রাখা ভাল। কিয়ারাও হেসে বলেন, অবশ্যই, আমি কখনওই ভুলব না। করণ কিয়ারাকে বলেন, সিদ্ধার্থর সঙ্গে তার সম্পর্কটা কবীর ও প্রীতির চেয়ে কতটা আলাদা।
910
কিয়ারা বলেন, খুব সুন্দর ভাবে প্রশ্নটা করা হয়েছে। তবে পুরোটাই আলাদা। আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে অনেক বেশি। তুমি কি বিয়ের জন্য প্রস্তুত। এই প্রশ্ন শুনে কিয়ারা বলেন, অবশ্যই ভবিষ্যকে নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই তবে 'কফি উইফ করণ'-এ নিজের কোনও প্ল্যান ফাঁস করব না।
1010
কিয়ারা বলেন, খুব সুন্দর ভাবে প্রশ্নটা করা হয়েছে। তবে পুরোটাই আলাদা। আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে অনেক বেশি। তুমি কি বিয়ের জন্য প্রস্তুত। এই প্রশ্ন শুনে কিয়ারা বলেন, অবশ্যই ভবিষ্যকে নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই তবে 'কফি উইফ করণ'-এ নিজের কোনও প্ল্যান ফাঁস করব না।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.