প্রেম বারেবারে ফিরে এসেছে তার জীবনে। প্রেম ভাঙা থেকে বিবাহিত পুরুষের সম্পর্ক একের পর এক বিতর্কে তিনি পুড়েছেন বিরহের তাপে। বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। কিন্তু অমিতাভকে তার আর পাওয়া হল না, শেষমেষ বিনোদ মেহরার সঙ্গে ঘর বেঁধে শ্বশুরবাড়ির ঘর করার স্বপ্ন দেখলেও, তার ভাগ্যে জুটেছিল অশ্রাব্য গালিগালাজ থেকে,গায়ে হাত এবং চপ্পলের কয়েক ঘা। কিন্তু এই বিনোদের মনেই মৃত্যুর শেষ দিন পর্যন্ত থেকে গিয়েছিলেন রেখা। সম্প্রতি বিনোদের স্ত্রী কিরণ মেহরা সাক্ষাৎকারে স্বামী বিনোদ ও রেখার প্রেমের কথা প্রকাশ করেছেন।
সত্তর থেকে নব্বই-অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। সত্তর থেকে নব্বই-অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন এই জুটি। সত্তরের দশক থেকে আজও তাদের রোম্যান্টিক জুঁটি দশর্কমনে হিট।
কিন্তু যতবারই প্রেমে পড়েছেন ততবারই মন ভেঙেছে, অমিতাভের বিরহের তাপে তখন পুড়ছেন রেখা। সেই সময় দেবদূত হয়ে অভিনেত্রীর জীবনে এসেছিলেন বিনোদ মেহরা।
412
একাধিক বিবাহিত পুরুষও এসেছে তার জীবনে। কোনও দিকে না তাকিয়ে আবারও প্রেমে পড়লেন বিনোদের। তড়িঘড়ি প্রেমিককে নিয়ে কালিঘাটে গিয়ে গোপনে বিয়ে সেরে নিলেন রেখা। যাতে অমিতাভের মতোন বিনোদ আর তাকে ফাকি দিতে না পারে।
512
কিন্তু বিয়ে করে বিনোদের ফ্ল্যাটে পৌঁছতেই ঘটল বিপত্তি। ঘরে পৌঁছে বেল বাছাতেই শাশুড়ির মুখোমুখি পড়লেন রেখা। শাশুড়ি পা ছুয়ে প্রণাম করতে গিয়েই ধাক্কা খেলেন প্রথমে, তারপরেই শুরু হল অকথ্য গালিগালাজ।
612
গালিগালাজ দিয়েই ক্ষান্ত হননি বিনোদের মা। সঙ্গে সঙ্গে গায়ে হাতও উঠেছিল। তারপরও রেখা যাচ্ছে না দেখে পায়ের জুতো খুলে ঘা বসিয়েছিল রেখাকে।
712
রেখার প্রতি মায়ের এই আচরণ দেখেও নিঃশ্চুপ ছিলেন বিনোদ মেহরা। এমনকী বিনোদ তখনও মাকেও একটা কথাও বলেনি। তখনই হুশ ফিরেছিল রেখা। 'ঘর' করার স্বপ্ন কোনওদিনই যে তার পূরণ হবে না তখনই সেটা ভেবে নিয়েছিলেন।
812
মেহরা হাউজ ছেড়ে রেখা যখন লিফটের দিকে এগোচ্ছিল, তখন চারপাশে জমায়েত হয়েছে বহু মানুষ। রূপোলি পর্দার আনন্দটা যেন বাস্তবে সকলে দেখতে ব্যস্ত। রেখার জীবনের ঘর না করার যন্ত্রনার কথা লেখা রয়েছে ইয়াসির উসমানের লেখা রেখাঃ দ্য আনটোল্ড স্টোরিতে ।
912
যদিও পরে সিমি গারেওয়াল তার শো-তে এই নিয়ে রেখাকে প্রশ্ন করলে তা এড়িয়ে যান রেখা। চোখের জল আটকে রেখা উত্তর দিয়েছিলেন, 'সব রটনা, ওসব বিশ্বাস করো না, বিনোদ খুব ভাল বন্ধু ছিলেন।'
1012
বিনোদের স্ত্রী কিরণ মেহরা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিনোদ মেহরা তার থেকে প্রায় ২০ বছরের বড় ছিল। আমি বিনোদকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু বাবা এই বিয়েতে রাজি ছিল না। এমনকী এই বিয়ে যাতে না হয় তার জন্যও সবকিছু করেছিলেন বাবা। কিন্তু শেষমেষ ১৯৮৮ সালে বিয়ে হয়।
1112
বিনোদ মেহরার লাভ লাইফ নিয়ে কিরণ মেহরা প্রশ্ন করার আগে সবটা বলে দিয়েছিলেন অভিনেতা। তবে এটাও বলেছিলেন তিনি বর্তমানে কিরণের সঙ্গে থাকতে চান। এই উত্তর শুনেই স্বামী বিনোদকে আর কোনও প্রশ্ন করেননি কিরণ।
1212
কিরণ আরও জানিয়েছেন, বিনোদের মনেই মৃত্যুর শেষ দিন পর্যন্ত থেকে গিয়েছিলেন রেখা। তবে রেখাজি আমাদের বিয়েতে আসেনি। কিন্তু আজও যদি তার সঙ্গে দেখা হয় তাকে শক্ত করে জড়িয়ে ধরি। তিনি পরিবারেরই সদস্যের মতো ছিলেন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.