বেবিবাম্পের ছবি শেয়ার করে নেহা লিখেছেন, 'ছবির ক্যাপশন কী দেব তা ভাবতেই আমাদের দু-দিন লেগে গিয়েছে। তারপর যেটা মাথায় এল তা হল, ধন্যবাদ ভগবান'।
69
কিছুদিন আগেই মেয়ে মেহেরের আড়াই বছরের জন্মদিন পালনের ছবি সেশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নেহা। তখনও কিন্তু এই সুখবর দেননি অভিনেত্রী।
79
মায়ের বেবিবাম্প ধরে রয়েছে মেহের। সেই ছবি অঙ্গদও নিজের সোশ্যালে শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, 'নতুন হোম প্রোডাকশন আসছে। বাহেগুরুর শুভেচ্ছা'।
89
২০১৮ সালে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা ও অঙ্গদ বেদী। এবং নভেম্বরের শেষেই তাদের কোলে আসে ফুটফুটে কন্যাসন্তান।
99
বলিউডের সাহসী অভিনেত্রী নাকি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। বি-টাউনের অন্দরে কাত পাতলেই শোনা গিয়েছিল সেই খবর। প্রথমে এই নিয়ে মুখ না খুললেও পরবর্তীকালে মেনে নিয়েছিলেন বিয়ের আগেই গর্ভবতী ছিলেন নেহা ধুপিয়া।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.