Uncut Nora Fatehi: হাইথাই স্লিভ থেকে স্টিলেটো, নোরার ফ্যাশন স্টেটমেন্ট মানেই বোল্ড বিউটি

Published : Jan 10, 2022, 05:58 PM IST

দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝড়ে বোল্ড আউট হচ্ছে সিনে দুনিয়া, বাঘা বাঘা সেলেবকে কড়া টক্কর দিয়ে নোরা একের পর এক পার্ফেক্ট ফ্রেমে ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট দুনিয়ায়, ডান্স থেকে শুরু করে রূপ, স্টাইল, সবই যেন দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে তাঁর। 

PREV
19
Uncut Nora Fatehi: হাইথাই স্লিভ থেকে স্টিলেটো, নোরার ফ্যাশন স্টেটমেন্ট মানেই বোল্ড বিউটি

নোরা ফাতেহি (Nora Fatehi), দিন দিন যেন নিজেকে আরো সুন্দর করে তুলেছেন তিনি। এক কথায় বলতে গেলে তাকে চেনা দায়, বর্তমানে এমনই একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। সদ্য জলপরী লুকে ভাইরাল (Viral Look) হয়েছিলেন এই বলি সুন্দরী। এবার হাই থাই স্লিভে ঝড় তুললেন নেট পাড়ায়।

29

নোরা ফাতেহি, (Nora Fatehi)  তাঁর রূপ বর্তমানে সকলের ঘুম কেড়েছে, যে লুকে প্রথম ধরা দিয়এছিলেন নোরা, দিন দিন তা পাল্টে বর্তমানে সকলকে তাক লাগিয়ে এক অন্য অবতারে যে তাঁর জন্ম, গ্ল্যামার যেন উপচে পড়ছে, সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (Viral Photos) একের পর এক ছবি। 

39

সদ্য মুক্তি পেয়েছে নোরার অ্যালবাম, বেলিডান্স বা আইটেম সং নয়, মাঝে মধ্যেই তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় বিভিন্ন ডান্স রিয়ালিটি শো-তে। সেখানেও তাঁর নাচের প্রসঙ্গ এক কথায় সকলের মুখে প্রশংসিত, নোরা ছোট থেকে বহু কঠিন পথ পেরিয়ে বিটাউনে নিজের জায়গা করে নিয়েছেন।

49

নোরা ফাতেহি (Nora Fatehi) বলিউডে (Bollywood)পা রেখেই যে নিজের পরিচিতি তৈরি করে ছিলেন এমনটা নয়। প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু সুযোগ না মেলায় তিনি বিজ্ঞাপন থেকে শুরু করে ডান্স আইটেম, সবেতেই কাজ করেন। তবে প্রথমে পরিস্থিতির সঙ্গে বেজায় মোকাবিলা করতে হয়েছিল নোরাকে। 

59

পরিবারের সকলেই চাইতেন নোরা সাধারাণ চাকরি করুক। কিন্তু নোরা টিভি দেখেই নাচের অনুশীলন শুরু করেন। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল তিনি বলিউডের নায়িকা হবেন। কিন্তু সেই সুযোগ প্রথমেই আসে না নোরার কাছে। এক বিজ্ঞপনের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু হয়। যদিও নোরা ফাতেহি ভারতের এক অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে নিজেকে তুলে ধরেন। 

69

তবে নোরার স্বপ্ন সত্যি হতে বেশিদিন সময় লাগেনি। বর্তমানে বলিউডের টপ আউটেম ডান্সার যেমন তিনি, তেমনই অভিনয় জগতেও তাঁর হাতে খড়ি হয়ে গিয়েছে। নোরা যে কোনও নাচই করুক না কেন, তাতে এক বিশেষ ট্রিক ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। কিন্তু আর্থিকভাবে প্রথম থেকে স্বচ্ছল ছিলেন না নোরা।

79

প্রথম দিকে বিজ্ঞাপনে কাজ করার পরও মিলত না টাকা। ২০ লক্ষ টাকা পাননি তিনি। তবুও থেমে থাকেনি তাঁর পথ। তবে তা নিয়ে কোনও আক্ষেপই নেই নোরার। নিজের কাজ তিনি চালিয়ে গিয়েছেন। স্বপ্ন বুকে নিয়ে আর্থিক কষ্টকে পেরিয়েছিলেন অভিনেত্রী। তবে বলিউডে এই ছবি খুব চেনা। বহু তারকাই কাজ করার পর সেভাবে টাকা পান না। বিশেষ করে যাঁরা নতুন কাজ করতে আসছেন।

89

নোরার মত এমন বহু তারকাই রয়েছেন যাঁরা প্রথম জীবনে প্রতারিত হয়েছেন বিভিন্ন ভাবে। কখনও মেলেনি পরিশ্রমের টাকা, কখনও মেলেনি পরিচিতি। বর্তমানে সেই স্টারই বিটাউনে ঝড় তুলেছেন। তাঁর অনবদ্য লুক থেকে শুরু করে তাঁর শরীরী ভাঁজে আইটেম ডান্স, নোরা অভিনেত্রী হতে এসেছিলেন, সেই স্বপ্ন অধরা থাকলেও নাচের দুনিয়ায় তাঁকে বর্তমানের সুপারস্টার বললেন খুব একটা ভুল বলা হবে না।

99

নোরা বরাবরই চেয়ে ছিলেন অভিনেত্রী হতে। তার লক্ষ্মী ছিল বলিউড। কিন্তু অনবদ্য নাচ ও শরীরে ভঙ্গিমায় তিনি বর্তমানে আইটেম ডান্স রাজত্ব করছেন। যার ফলে এখনো স্বপ্ন রয়েছে অধরা। তবে মডেল হিসেবে তিনি অন্যতম সফল এ কথা অস্বীকার করার কোন জায়গা নেই।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories