ভারতীয় ফ্যাশন থেকে পশ্চিম কায়দা দুটোতেই তিনি লাস্যময়ী। পোশাক নিয়ে কাটাছেড়া করা বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন।
39
শরীর এবং পোশাক নিয়ে কাটাছেড়া করতে বেশ সিদ্ধহস্ত প্রিয়ঙ্কা। ফের স্টাইল স্টেটমেন্টে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা।
49
ছবিটিতে প্রিয়ঙ্কাকে লাল মিনি স্কার্ট, কালী ঠাকুরের ছবি আঁকা জমকালো জ্যাকেট এবং ফিশনেট স্টকিংস, পায়ে হিল জুতোয় দেখা যাচ্ছে।
59
স্বামী নিক জোনাসের হাত ধরে হেঁটে যাচ্ছেন প্রিয়ঙ্কা। এই ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।
69
সম্প্রতি মিনি স্কার্ট, কালী ঠাকুরের ছবি আঁকা জ্যাকেটে ফ্যাশন গোল দিয়েছেন প্রিয়ঙ্কা। ঝড়ের গতিতে ভাইরাল ছবি নেটদুনিয়ায়।
79
তবে প্রিয়ঙ্কা ও নিক কোথায় যাচ্ছেন, তা কিন্তু স্পষ্ট নয়। ফের ফ্যাশন স্টেটমেন্ট আরও একবার নজর কাড়লেন বলিউডের দেশি গার্ল।
89
তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা।
99
অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.