'প্রেমিক থাকা সত্ত্বেও কীভাবে অঙ্কিতা সুশান্তের বিধবা হয়', চারবছর যোগাযোগ কোথায় ছিল

Published : Aug 28, 2020, 08:52 AM ISTUpdated : Aug 28, 2020, 09:23 AM IST

সুশান্তের শেষ সময় পাশে ছিলেন রিয়া চক্রবর্তী, তবে কেন অঙ্কিতাকেই তাঁর প্রেমিকা হিসেবে সবাই এত সহানুভুতি দেখাচ্ছে! এবার প্রশ্ন তুললেন রিয়া চক্রবর্তী। বৃহস্পতিবার একাধিক মিডিয়ার সামনে মুখ খুলে রিয়া জানালেন তাঁর মানসিক পরিস্থিতির কথা ভেবে দেখার মত এখন আর কেউ নেই। একাধিক বানে বিঁধলেন অঙ্কিতাকে। 

PREV
19
'প্রেমিক থাকা সত্ত্বেও কীভাবে অঙ্কিতা সুশান্তের বিধবা হয়', চারবছর যোগাযোগ কোথায় ছিল

অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্ক ভেঙে ছিল চার বছর আগে। রিয়ার সঙ্গে সুশান্তের প্রথম আলাপ ২০১৩ সালে। তখন রিয়ার প্রথম ছবি মুক্তি পেয়েছে। 

29

সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কের কথা সকলেই জানতেন। তাঁরা দীর্ঘ দিন একে অন্যের সঙ্গে লিভইন করেছেন। কিন্তু মৃত্যুর পর উঠে আসে অঙ্কিতার নাম। 

39

ক্ষোভ উগরে রিয়া জানান, শেষ সময় তিনি ছাড়া আর তো কেউ ছিলেন না সুশান্তের পাশে। তিনি নিজেই দেখে শুনে রাখতেন সুশান্তকে। 

49

মৃত্যুর পর সুশান্তের প্রেমিকার জায়গা পেলেন অঙ্কিতা। অথচ তাঁর প্রেমিক রয়েছে। সুশান্তের বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। রয়েছে ছবিও, দাবি করেন রিয়া।

59

তাঁর কথায়, সুশান্তের প্রেমিক হিসেবে আমায় কেন খারাপই হতে হবে! অঙ্কিতা তো একটি আস্ত ফ্ল্যাট রয়েছে। যার এক অংশের ইএমআই তিনি দেন, কিন্তু বাকি অংশের ইএমআই কে দিতেন। 

69

এখানেই শেষ নয়, রিয়ার কথায়, তাঁর প্রেমিক থাকা সত্ত্বেও তিনি কীভাবে হলেন সুশান্তের বিধবা। রিয়া সবে মাত্র তাঁর প্রেমিককে হারিয়েছেন। 

79

অঙ্কিতার সবার আগে বোঝা উচিত ছিল রিয়ার মনের অবস্থা। কিন্তু তা হয়নি। তিনি যদি ভুল করতেন তবে তিনি পালিয়ে যেতেন। কিন্তু রিয়ার কথায় তাঁর এই সহযোগিতা কেউ দেখতে পাচ্ছে না। 

89

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এনে রিয়ে দেখিয়ে ছিলেন কীভাবে তাঁর পরিবারকে ছেঁকে ধরছে সকলে। 

99

তা নিয়ে মুখ খুলতেই একাধিক বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। যেখানে সুশান্তের পরিবার থেকে শুরু করে অঙ্কিতা, মিডিয়া, বাদ পড়ে না কিছুই।  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories