Published : Aug 27, 2020, 02:00 PM ISTUpdated : Aug 27, 2020, 03:55 PM IST
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি বিয়ের পরই একটাই প্রশ্নের সন্মপুখীন হয়েছিলেন একাধিকবার। সন্তান নিয়ে তাঁরা কী পরিকল্পনা করছেন। যদিও এই বিষয় খুব একটা মন্তব্য করতেন না দুই তারকাই। যদিও নেটপাড়ায় একাধিকবার ছড়িয়ে পড়েছিল অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
বিয়ের পর থেকেই একটাই প্রশ্ন শুনে আসছেন বিরুষ্কা, কবে তাঁরা সন্তানের বিষয় কোনও সিদ্ধান্ত নেবেন। প্রকাশ্যে একাধিকবার এই নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের।
210
বিরাট কোহলি একবার মুখ খুলে এই নিয়ে মন্তব্য করে জানিয়েছিলেন, এই খবর চেপে রাখার নয়। তাই সকলেই জানতে পারবেন।
310
একইভাবে ভাইরাল হয়েছিল বিরাট অনুষ্কার বিয়ের খবর। তার কয়েকদিন মধ্যে বিের খবর সত্যি বলেই প্রমাণিত হয়।
410
এবারও নেটিজেনদের গুজবই হল সত্যি। লকডাউনের আগে থেকেই একাধিকবার নেট দুনিয়ায় ভাইরাল অনুষ্কা ও বিরাটের সন্তান নেওয়ার খবর।
510
কয়েকদিন আগেই একবার ছড়িয়ে পড়েছিল অনুষ্কা মা হতে চলেছে। একটি ঢিলে জামা পড়ে তাঁকে দেখা যায় এয়ারপোর্টের বাইরে। তখন থেকেই শুরু গুজব।
610
এরপর আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে অনুষ্কা ও বিরাটের ঘরে নতুন সদস্য আসার খবর। তবে সেই খবরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ঝড়।
710
কেবল ভুয়ো খবর নয়, একেবারে ভুয়ো ছবি। সামনে এসেছিল অনুষ্কা শর্মার বেবিবাম্পের ছবি। সাদা কালো ফ্রেমে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল।
810
মুহূর্তে তা ফ্যাক্ট চেকের আওতায় আসে। এবং দেখা যায় তা জেনেলিয়া ও রীতেশ দেশমুখের প্রেগনেন্সি ফোটোশ্যুটের ছবি।
910
তবে লকডাউনে এই ভাইরাল হওয়া গুঞ্জণই হল সত্যি। সামনে এলো এবার সত্যিকারের অনুষ্কার মা হওয়ার খবর।
1010
বিরাট একটি পোস্ট শেয়ার করে লেখেন, জানুয়ায়ী ২০২১-এই নতুন সদস্য আসবে ঘরে। এবার দুই থেকে তিন হওয়ার পথে দুই তারকা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.