Published : Apr 29, 2020, 05:09 PM ISTUpdated : Apr 29, 2020, 05:13 PM IST
ফের নক্ষত্রপতন বলিউডে। দীর্ঘদিন ধরে জটিল টিউমারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান। অবশেষে আর শেষরক্ষা হল না। মায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন বলি অভিনেতা ইরফান খান। কোনওভাবেই যেন তার মৃত্যুটা মেনে নিতে পারছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। নিজের সবথেকে প্রিয় বন্ধু, অনুপ্রেরণা সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আজ আর তিনি নেই। এটা ভাবলেই যেন বিস্মিত হয়ে যাচ্ছেন কিং খান। একসময় নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদটাই এই প্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ। কী সেই জিনিস, যা সাদরে গ্রহণ করেছিলেন অভিনেতা। জেনে নিন।
নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান।
210
অবশেষে থামল দীর্ঘ দেড় বছরের লড়াই। কোলন সংক্রমণের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর।
310
জটিল এই রোগের যখন যখন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ঠিক তার আগে স্ত্রী সুতপার কাছ থেকে একটা ফোন কল এসেছিল শাহরুখের কাছে।
410
ইরফানের সেই ফোন কল পেয়েই ছুটে এসেছিলেন অভিনেতা শাহরুখ খান।
510
ইরফান ও তার স্ত্রী সুতপার সঙ্গে সেদিন দুই ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন শাহরুখ।
610
প্রিয় বন্ধুর চিকিৎসার জন্য চলে যাওয়ার আগে নিজের লন্ডনের বাড়ির চাবিটা ইরফানের হাতে দিয়েছিলেন অভিনেতা। যা দেখে হতবাক হয়েছিলেন ইরফান।
710
যদিও সেই চাবি নিতে অস্বীকার করে ইরফান। কিন্তু শাহরুখের জেদের কারণেই শেষ পর্যন্ত সেই চাবি নিয়েছিলেন ইরফান।
810
টিনসেল টাউনে শাহরুখের অন্যতম প্রিয় বন্ধু ইরফান খান। তাই প্রিয় বন্ধুর কথা রাখতে মূল্যবান সম্পদটা সাদরে গ্রহণ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিনেতা
910
প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা শাহরুখ খান। নিজের টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন বাদশা।
1010
বিল্লু বার্বার ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও ইরফান খানকে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.