বলিউডের ফিটনেস ফ্রিক হিসেবে শিল্পা শেট্টি ইতিমধ্যেই জনপ্রিয়। একের পর এক ফিটনেসের ছবি শেয়ার করে ইতিমধ্যেই ভাইরাল তিনি। ফিটনেসের ছবি দিয়ে নয়,নিজের জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী। যা শুনলে অবাক হবেন আপনিও। আদ্যোপান্ত হাসিখুশি থাকা মানুষটির ভিতরে যে এত কষ্ট রয়েছে তা না জানলে বিশ্বাস করতে পারবেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই মনের কষ্টকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শিল্পী।
ছেলে ভিভান একা বড় হোক এটা কখনওই চাইতেন না অভিনেত্রী। ভাই বা বোন কিছু একটা যেন থাকে, সেটাই চাইতেন তিনি।
710
সেইমতো রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিও অনেকবার তাদের চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু শিল্পার শারীরিক সমস্যার কারণেই তা সম্ভব হচ্ছিল না।
810
একবার নয়, বহুবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। সেই সময়ে পুরো ভিতর থেকে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তখন দুজনে মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেন শিল্পা।
910
সন্তান দত্তক নিয়ে অনেক নিয়মকানুনের বেড়াজালে আটকে পড়েছিলেন তার। সমস্যাও ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল। শেষমেষ সারোগেসির পথেই হাঁটেন তারা।
1010
কিন্তু সারোগেসির মাধ্যমে সমস্যায় পড়েন শিল্পা শেট্টি। প্রায় ৩ বার প্রচেষ্টার পর সামিশা কোলো আসে শিল্পার। বর্তমানে মেয়ে সামিশা এবং ছেলে ভিভানকে নিয়ে ভীষণই খুশি রয়েছেন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.