হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দর্শকমহলে প্রেরণা বলেই পরিচিত ছিল। সেই পরিচিত রূপ ঝেড়ে নয়া রূপে ধরা দিলেন অভিনেত্রী। বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে ফিটনেসে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে প্রস্তুত শ্বেতা। সম্প্রতি ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে অভিনেত্রীর ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা। বক্ষ-বিভাজিকার খাঁজ উন্মুক্ত করে যৌন আবেদনে ঘায়েল করেছেন নায়িকা।
সাদা অন্তর্বাসের উপর কমলা রঙের জ্যাকেটে লাস্যময়ী ভঙ্গিতে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
79
শ্বেতার টোনড ফিগারের ছবি দেখে করণবীর বোহরা 'ওই অ্যাবস মাম্মি' এবং সৌম্য টন্ডন 'ইয়ামি মাম্মি' বলে কমেন্ট করেছেন।
89
এর আগে হট ফটোশ্যুটের ছবি শেয়ার করে উষ্ণতার পারদ চড়িয়েছেন নায়িকা। এছাড়াও প্রথমবার ডিডিটাল দুনিয়ায় পা রেখেই লাস্যময়ী ভঙ্গিমায় শরীরী হিল্লোলে রীতিমতো ঝড় তুলেছেন শ্বেতা।
99
শ্বেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে অক্ষয় ওবেরয়কে।একাধিক চুম্বন দৃশ্য থেকে বিছানায় অন্তরঙ্গতা, সাহসী চরিত্রে দেখা গিয়েছে শ্বেতাকে। বিগ বস ৪ রিয়েলিটি শো-এর জয়ী শ্বেতা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.