কেএল রাহুলের সঙ্গে শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি। তবে বিয়ে নিয়ে রাহুল কিংবা আথিয়া কেউই মুখ খোলেননি। এও শোনা গিয়েছিল, রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া। তারপর থেকেই যেন বিয়ের জল্পনা তুঙ্গে।
29
বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।
39
মেয়ে আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন সুনীল। তবে এই বিশেষ কারণেই নাকি মেয়ের বিয়ে দিতে পারছেন না সুনীল শেট্টি। সুনীলের জবাব শুনে সকলেই হতবাক হয়েছেন।
49
এবার মেয়ে আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুললেন সুনীল শেট্টি। কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? জবাবে সুনীল শেট্টি জানান, প্যাকড অ্যাপ শিডিউল রয়েছেন রাহুলের। এখন রাহুলের কোন ফাঁকা সময় নেই। আর ম্যাচের ফাঁকে দু-দিনের ছুটিতে বিয়ে করবেন না আথিয়া ও রাহুল।
59
একের পর এক হেভিওয়েট ওয়েডিং নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্র থেকে শোনা যাচ্ছে, কেএল রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া। এবার মেয়ে আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুললেন সুনীল শেট্টি। সুনীল শেট্টি আগেও জানিয়েছিলেন, না এখনও পর্যন্ত এরকম কোনওকিছুই পরিকল্পনা করা হয়নি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও মেয়ে আথিয়া ও রাহুলের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন সুনীল। তিনি তখনও বলেছিলেন, আথিয়ার ইচ্ছে ও কবে বিয়ে করবে।
69
তবে সুনীল শেট্টি একা নন, এর আগে আথিয়ার ভাই আহান শেট্টিও দিদির বিয়ের খবর হেসে উড়িয়ে দিয়েছিলেন। আথিয়ার ভাই আহান শেট্টি দিদির বিয়ের খবরে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এখনই কোনও বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, এগুলো পুরোটাই গুজব। যখন কোনও বিয়ের অনুষ্ঠান নেই তখন তারিখের তো কোনও প্রশ্নই নেই। বিয়ে তো দূর বাগদানেরও কোনও তারিখ ঠিক হয়নি এখনও পর্যন্ত।
79
এক সাক্ষাৎকারে বিয়ে,লিভ-ইন নিয়ে মুখ খুলেছিলেন আথিয়া শেট্টিও। আথিয়া বলেছিলেন , তাকে নিয়ে যে ধরনের গুজব হচ্ছে তা দেখে হেঁসে উড়িয়ে দিয়েছেন তারা। শুধু এই নয়, কেএল রাহুলের সঙ্গে লিভ-ইন রিলেশন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন আথিয়া। আথিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি কোনও লিভ-ইনে থাকছি না। বাবা ও মায়ের সঙ্গে নতুন বাড়িতে থাকব। সুতরাং লিভ-ইন নিয়ে যারা এত মাতামাতি করছিলেন আশা করি তারা সকলেই উত্তর পেয়ে গেছেন।
89
কেএল রাহুলের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্ন করা হলেই সটান এড়িয়ে গেছেন আথিয়া শেট্টি । তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই প্রশ্নের কোনও উত্তর দেবেন না তিনি। এগুলে দেখে আমি ক্লান্ত। লোকেরা যা খুশি ভাবতে পারে।
99
তবে সুনীল শেট্টি রাহুলকে নিয়ে জানিয়েছিলেন, রাহুল খুব ভাল ছেলে। আমি ওকে খুব ভালবাসি। তবে এটা ওদের ব্যক্তিগত বিষয় ওরা কী চায়। ছেলে ও মেয়ে দুজনেই বড় হয়েছে। দায়িত্ববান। আমি চাই ওরাই এই সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময়েই ওদের সঙ্গে থাকবে। আপাতত বিয়ের দিন গুনছেন সমস্ত ভক্তকূল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.