সুরজের সন্তানের মা হতে চলেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা, যার জেরে দ্বন্দ্ব লাগে দুই হিরোর

Published : Jul 03, 2020, 10:47 PM ISTUpdated : Jul 04, 2020, 07:55 AM IST

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে নয়া মোড়। শাহরুখ খানের ছবি যোশ-এর সহ অভিনেতা পুনিত বৈশিষ্ঠ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তাঁর বক্তব্য, সুরজ পঞ্চোলি যুক্ত সুশান্তের মৃত্যুতে। তাঁর দাবি সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে সম্পর্ক ছিল সুরাজের। তাঁর সন্তানের মা হতে চলেছিলেন দিশা। যেমনভাবে সুরজের সন্তানের মা হতে চলেছিলেন জিয়া খান। সুরজ স্বাভাবিকভাবেই দিশাকে অনুরোধ করেছিলেন গর্ভপাতের জন্য। দিশা রাজি না হওয়ায় তাকে হুমকি দিতে থাকে সুরজ। অন্যদিকে দিশার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব ছিল অটুট। গোটা বিষয়টি সুশান্ত জানতে পেরে গিয়েছিলেন। 

PREV
111
সুরজের সন্তানের মা হতে চলেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা, যার জেরে দ্বন্দ্ব লাগে দুই হিরোর

সুরজ কাউকে টের পেতে দেননি যে তাঁর সঙ্গে দিশার সম্পর্ক ছিলেন। সুরজের হুমকির বিষয়ে দিশা সুশান্তকে জানান, যার ফলে কথা কাটাকাটি হয় সুরজ এবং সুশান্তের মধ্যে। তাঁর ফেসবুক পোস্টে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন পুনিত।

211

দিশার আত্মহত্যাকে খুন তখন বলে দাবি করেছেন পুনিত। এবং খুনি হিসেবে দায়ী করেছেন সুরজকে। যদিও সুরজ পুনিতের সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন।

311

দিশাকে চিনতেন বলে অস্বীকার করেছেন সুরজ। তাঁর কথায়, দিশার সঙ্গেই তাঁর কখনই সাক্ষাৎ হয়নি সেভাবে। সম্পর্ক তো দূরের বিষয়।  

411

অন্যদিকে সুরজের মা অভিনেত্রী জরিনা ওয়াহাব দাবি করেছেন পুনিতের সমস্ত অভিযোগ মিথ্যে। সুরজকে ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছে। একই কথা দাবি করেন আদিত্য পাঞ্চোলিও।

511

পুনিতের নিজের ফেসবুক পোস্টে অনুযায়ী, সুরজ সলমনের সাহায্যে দিশা এবং সুশান্তকে খুন করেছেন। কারণ সুরজের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার কথা ভেবেছিলেন সুশান্ত। 

611

সুরজের সঙ্গে সুশান্তের কথা কাটাকাটি হতেই সলমনের অপছন্দের তালিকায় চলে আসে সুশান্তের নাম। দিশা যে সময় আত্মহত্যা করেন সেই সময় নাকি সুরজ তার ফ্ল্যাটে ছিলেন।

711

দিশা সেই সময় সুশান্তের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সুশান্ত এবং দিশার ফোন মাঝপথে কেটে যায়। কী কারণে তা হয়, সে বিষয় নিয়ে অবশ্য খোলসা করেননি পুনিত। 

811

পুনিত নাম নিয়েছেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংয়ের। পুনিতের দাবি সন্দীপ-ই সুশান্তকে দিশার আত্মহত্যার খবর ফোন করে জানিয়েছিল। তারপরই সুশান্ত নিজের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং সন্দীপের সঙ্গে সুরজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা নাকি আলোচনা করেছিলেন।

911

পুনিতের আরও দাবি যে, সুশান্তকে এই বিষয় মুখে কুলুপ এঁটে থাকতে পরামর্শ দিয়েছিলেন রিয়া এবং সন্দীপ। সুশান্ত যে দিন মারা যান তার আগের দিন নাকি সন্দীপ সুশান্তের সঙ্গে দেখা করেছিলেন।

1011

রিয়া অন্যদিকে মহেশ ভাটের সঙ্গে সমস্ত ঘটনাটি আলোচনা করে ফেলেন। এবং সন্দীপ গোটা বিষয়টি সুরজকে জানান। নিজের বলিউড কেরিয়ার বাঁচানোর জন্য এরপর সুরজ নাকি সুশান্তকে খুনের পরিকল্পনা করেন। পোস্টে এমনই দাবি করেছেন পুনিত।

1111

 পুনিতের অভিযোগ আরও চাঞ্চল্য ফেলেছে যখন তিনি সুশান্তের মৃত্যুর সঙ্গে সলমন খান ও মহেশ ভাটের নাম জড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সুরজ মহেশ ভাট ও সলমনের সাহায্যে সন্দীপ-কে দিয়ে সুশান্তকে খুন করান। পুনিতের এই ফেসবুকে পোস্টে অনেকেই যুক্তি খুঁজে পেলেও এই প্রতিটি দাবি মিথ্যে বলে দাবি করেছেন পঞ্চোলি পরিবার। সুরজ অবশ্য জিয়া খানের মৃত্যুর পরও একই কথা দাবি করেছিলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories