ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতে পৌঁছে দিতেই এই মহান উদ্যোগে সামিল স্বরা।
210
সরকারের অনুমতি নিয়েই বিভিন্ন প্রান্তে আটকে থাকে শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করেছেন স্বরা ভাস্কর।
310
ইতিমধ্যেই ১৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন অভিনেত্রী।
410
দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভিন দেশের শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিয়েছেন অভিনেত্রী।
510
তবে শুধুমাত্র টিকিটই নয়, পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটেই যাচ্ছে। তাদের যেন খালি পায়ে ফিরতে না হয়, তার জন্য নতুন জুতোও দিয়েছেন।
610
স্বরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এবং নিজের হাতে সেই জুতো পরিযায়ী শ্রমিকদের পরিয়েও দিয়েছেন।
710
তার এই মহৎ কাজ প্রকাশ্যে আসতেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে কমেন্টের বন্যা।
810
পরিযায়ী শ্রমিকদের নিয়ে দীর্ঘ পোস্টে তাদের ব্যথার কথাও জানিয়েছেন স্বরা। তাদের এই দীর্ঘ অভিযানের কথাও তুলে ধরেছেন স্বরা। তাদের জীবনের সত্যকে সত্যিই এড়ানো যায় না।
910
চপ্পল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাত মিলিয়েই এই মহৎ উদ্যেগ নিয়েছেন অভিনেত্রী। এবং সেই সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন। এর মধ্যেই ৫০০ জুতো ও চপ্পল বিতরণ করেছেন।
1010
জুতোর পাশাপাশি তাদেরকে জলের বোতল এবং শুকনো খাবারও দেওয়া হবে বলে জানা গেছে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.