বলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বলি অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিন কাটতে না কাটতে বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন ঋষি কাপুর।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী নিতু সিং কাপুর, এবং দুই সন্তান রণবীর কাপুরও ঋদ্ধিমা কাপুরকে একা রেখে চলে গেলেন অভিনেতা। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে পূরণ হল না। দীর্ঘদিনের সেই ইচ্ছেকে নিয়েই মৃত্যবরণ করলেন অভিনেতা।
হাসপাতালে ভর্তি হওয়ার কয়ের ঘন্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা।
210
গতকালই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বুধবার তাঁকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
310
এই বছরটা যেন বলিউডের খুব খারাপ সময়। একের পর এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ।
410
তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলে রণবীর কাপুর তাড়াতাড়ি বিয়ে করে নিক। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না অভিনেতার।
510
একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেতা।
610
দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে টিনসেল টাউনে জল্পনা চলছিল। ডিসেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল।
710
একমাত্র ছেলে এবং হবু বউমাকে আর একসঙ্গে দেখে যেতে পারলেন না অভিনেতা।
810
চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেসময়ও হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে।
910
অসুস্থতার কারণে আরমান জৈনের বিয়েতে যেতে পারেননি ঋষি, নীতু ও রণবীর কেউই। এবার মাস দুয়েক গড়াতেই ফের অসুস্থ হলেন অভিনেতা।
1010
হলিউডি রিমেক ছবি 'দ্য ইনর্টান'-এ অভিনয় করার কথা ছিল ঋষি কাপুরের। যেখানে তার বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যেত। অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর ঋষি কাপুরের মৃত্যুতে গোটা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.