প্রেমে পাগল, ফিরিয়ে দিয়েছিলেন ছবির অফার, প্রকাশ্যে কেন হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য

Published : Oct 25, 2021, 08:47 AM IST

বলিউডের মোস্ট গর্জিয়াস লেডি ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। এবং সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। পুরোনো একটি সাক্ষাৎকার নিয়ে ফের লাইমলাইটে উঠে এসেছেন ঐশ্বর্য।

PREV
18
প্রেমে পাগল, ফিরিয়ে দিয়েছিলেন ছবির অফার, প্রকাশ্যে কেন হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য

বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে ( Aishwarya Rai Bachchan)।

28


বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই। বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। 

38


কেরিয়ার যখন মধ্যগগণে তখনই সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। তারপর তাদের বিচ্ছদের খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই বলি অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে তার নাম জড়ায়।

48

সুপারহিট ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর টিনাকে আজও সকলের মনে রয়ে গেছে। তবে জানেন কি টিনার চরিত্রে ঐশ্বর্য রাই--কেই প্রথম পছন্দ ছিল পরিচালকের।
 

58

পরিচালক-প্রযোজক করণ জোহর টিনা চরিত্রটির জন্য ঐশ্বর্য, টুইঙ্কেল খান্নার মতো প্রথমসারির অভিনেত্রীদের কাছে এই অফার দিয়েছিলেন। কিন্ত সবাই তা প্রত্যাখ্যান করেছিল। পরে রানি মুখার্জি রাজি হয়েছিলেন।
 

68

সালটা ১৯৯৯। ফিল্মফেয়া অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য এই কথাটি বলেছিলেন। তিনি জানিয়েছিলেন,  সেই সময় চরিত্রটি কেন প্রত্যাখান করেছিলেন, যা নিয়ে আজও আফসোস হয়, এই বলতে বলতেই প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য।

78

বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

88

'কুছ কুছ হোতা হ্যায়' সুপারহিট ছবি নিয়ে আজও আক্ষেপ সুর রয়েছে ঐশ্বর্যর গলায়। জুনিয়র বচ্চনের সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে চুটিয়ে সংসার করছেন ঐশ্বর্য। বর্তমানে তাদের একটি মেয়েও রয়েছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories