Published : Aug 19, 2020, 01:44 PM ISTUpdated : Aug 19, 2020, 08:55 PM IST
বলিউড এবং বিতর্ক, দু'টি যেন ওতোপ্রতভাবে পরস্পরের সঙ্গে জড়িত। তবে বিতর্ক যে কেবল তারকাদের ঘিরে তৈরি হয় তা নয়, তাঁদের পরিবারের সদস্যদের ঘিরেও রয়েছে বিভিন্ন বিতর্ক। যৌন হেনস্তা থেকে শুরু করে প্রতারণা, সবই রয়েছে এই তালিকায়। তবে যে নামটি সবথেকে প্রত্যাশিত ছিল তা হল রাজা মুখোপাধ্যায়। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের ভাই হলেন রাজা। প্রায় বারো বছর আগে হেনস্তা এবং কাস্টিং কাউচের জেরে গ্রেফতার হয়েছিলেন। বিতর্কটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তেমন লাভ হয়নি।
টেলি অভিনেত্রী প্রিয়া মিশরা রানির ভাইয়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেন। যার জেরে তৎক্ষণাৎ গ্রেফতারও করা হয়েছিল রাজাকে।
28
মুম্বই পুলিশের অভিযোগ ছিল রাজা নিজের গাড়িতে মেয়েটিকে হেনস্তা করেন। প্রিয়া রাজাকে একটি স্ক্রিপ্ট দেখাতে গিয়েছিলেন। যার মাঝেই নাকি রাজা তাঁকে হেনস্তা করেন।
38
প্রিয়া টেলিভিশন অভিনেত্রী হলেও তাঁর ইচ্ছা ছিল পরিচালক হওয়ার। রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরই রাজা তাঁকে রানির সঙ্গে কাজ করার সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
48
প্রিয়ার আরও অভিযোগ ছিল, তিনি রানিকে নিয়ে পরিচালনার যাত্রা শুরু করতে ইচ্ছুক। রানির সঙ্গে সরাসরি সাক্ষাতের আগেই রাজার সঙ্গে দেখা হয় প্রিয়ার।
58
রাজা তাঁকে কাজের প্রতিশ্রুতি দিয়ে চিত্রনাট্যের বিষয় আলোচনা করতে চান। যার পর প্রিয়া চিত্রনাট্য নিয়ে রাজার গাড়িতেই তাঁর সঙ্গে দেখা করেন।
68
প্রথমে প্রিয়াকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেন রাজা। প্রিয়া বারণ করতে তাঁকে গায়ের জোর দেখানোর চেষ্টা করেন। তাঁর স্তনে হাত দিতেই প্রিয়া সুযোগ বুঝে সেখানে থেকে পালিয়ে আসেন।
পরবর্তীকালে রানি নিজের ক্ষমতার প্রয়োগ করে রাজার বেলের ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে মাসখানেক কথাবর্তা চললেও পরে এই প্রসঙ্গ আর ওঠেনি।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.