মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে যৌন হেনস্থা করেছে হানি সিংয়ের বাবা, ১০ কোটির ক্ষতিপূরণ মামলা শালিনীর

Published : Aug 05, 2021, 05:10 PM IST

কাঠগড়ায় হানি সিং। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই একের পর এক খবর। সম্প্রতি  ব়্যাপার গায়ক হানি সিংয়ের স্ত্রী শালিনী তলওয়ার  যৌন হেনস্থা থেকে মানসিক নির্যাতন, এবং আর্থিক ভাবে নিগ্রহের অভিযোগ দায়ের করেছে। বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে হানি সিংয়ের। প্রশ্ন করলেই জুটত মারধর। এবার হানি সিংয়ের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শালিনী, যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।  

PREV
112
মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে যৌন হেনস্থা করেছে হানি সিংয়ের বাবা,  ১০ কোটির ক্ষতিপূরণ মামলা শালিনীর
সম্প্রতি ব়্যাপার গায়ক হানি সিংয়ের স্ত্রী শালিনী তলওয়ার যৌন হেনস্থা থেকে মানসিক নির্যাতন, এবং আর্থিক ভাবে নিগ্রহের অভিযোগ দায়ের করেছে। একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে হানি সিংয়ের। তেমনটাই দাবি করেছেন শালিনী।
212
ফের শিরোনামে ব়্যাপার গায়ক হানি সিং। তবে এবার কোনও নতুন গানের জন্য নয়। একাধিক অভিযোগে তার নাম জড়াল। স্ত্রী শালিনী তলওয়ার হানি সিংয়ের বিরুদ্ধে দিল্লির তিস হাজারি কোর্টে মামলা দায়ের করেছেন।
312
গত ৩ আগস্ট চিফ মেট্রোপলিট্যান ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের এজলাসে মামলাটি উঠেছে। যা প্রকাশ্যে আসতেই হানি সিংকে নিয়ে জলঘোলা শুরু হয়েছে। আর কী কী অভিযোগ আনা হয়েছে হানি সিংয়ের উপর তা জানতেই মুখিয়ে রয়েছেন হানি ভক্তরা।
412
এবার হানি সিংয়ের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শালিনী, যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। হানি সিং একা নন, তার বাবা, মা এবং বোনও দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে শালিনীকে।
512
শালিনী জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তার শ্বশুর ঘরে ঢুকে যৌন হেনস্তা করেছে। পোশাক পাল্টানোর সময় অনুরোধ করা সত্ত্বেও তিনি বেরিয়ে যাননি উল্টে যৌন হেনস্তা করেন শালিনীকে।
612
শালিনী জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তার শ্বশুর ঘরে ঢুকে যৌন হেনস্তা করেছে। পোশাক পাল্টানোর সময় অনুরোধ করা সত্ত্বেও তিনি বেরিয়ে যাননি উল্টে যৌন হেনস্তা করেন শালিনীকে।
712
হানি সিং এবং শালিনীর সম্পর্ক দীর্ঘ ২০ বছরের। ২০১১ সালে শিখ রীতি মেনে দিল্লির ফার্ম হাউজে তারা বিয়ে করেন। এবং সেই বিয়ের বছরেই আংরেজি বিট গানে জনপ্রিয়তা পান হানি সিং।
812
তারপর থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় হানির। সকলের মুখে শুধু একটাই নাম ঘুরতে থাকে হানি সিং। একে একে হাই হিল, লুঙ্গি ডান্স-এর মতো একাধিক গান উপহার দেয় হানি সিং।
912
২০১৪ সালে রিয়্যালিটি শো রকস্টার-এর একটি পর্বে স্ত্রী শালিনীর সঙ্গে প্রথম পরিচয় করান হানি সিং। তার আগে পর্যন্ত কেউই জানত না যে বিবাহিত ছিলেন।
1012
হানি সিংয়ের নেশার কথা কারোরই অজানা নয়। একাধিকবার নেশায় নাম জড়িয়েছে হানির। এবার স্ত্রীও সেই নেশার কথা, একাধিক নারীসঙ্গ, গোপন সঙ্গম রয়েছে বলে দাবি করেছন। তারপর থেকেই জোর শোরগোল পড়েছ টিনসেল টাউনে।
1112
হানির পরিবার নাকি তার স্ত্রী-ধন আটকে রেখেছে, এমনও অভিযোগ করেছেন তার স্ত্রী। শালিনী আরও জানিয়েছেন, হানিমুনের সময় থেকেই তার গায়ে হাত তোলেন হানি। তারপর মানসিক যন্ত্রণা তো রয়েইছে।
1212
ইতিমধ্যেই শালিনীর অভিযোগের ভিত্তিতে হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তার বয়ান আদালতে জমা দিতে হবে। এবং হানি ও শালিনীর যত সম্পত্তি রয়েছে তা বিক্রি করাও যাবে না।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories