Daily Horoscope: রবিবারে ৪ রাশির আর্থিক উন্নতির ব্যাপক সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

Published : Jan 09, 2022, 08:31 AM IST

আয়-সম্পর্ক কেমন থাকবে আজ! কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা (Astrology)। কোন দিকে হবে আজ ভাগ্যের উন্নতি। কি বলছে আজকের রাশিফল (Daily Horoscope )।

PREV
112
Daily Horoscope: রবিবারে ৪ রাশির আর্থিক উন্নতির ব্যাপক সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

মেষ - ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। বাড়ি সংস্কার করার জন্য শুভ সময়। সন্তানদের কোনও শুভ যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। আজ ঋণ নেওয়ার জন্য কোথাও যোগাযোগ করতে হতে পারে। রাস্তায় একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে। কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের দয়ার পাত্র হতে হবে। মায়ের শারীরিক অবনতি যোগ রয়েছে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৯০। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ–  আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে। ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর। উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। পিতার সঙ্গে সম্পত্তির ব্যপারে বিবাদ বাড়তে পারে। আর্থিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৩। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন সাদা প্রবাল।

312

মিথুন– বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার  লাভ আপনাকে হতবাক করবে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও জরিয়ে পড়তে পারেন। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। নতুন চাকরির খবর পাওয়ার জন্য দেরি হতে পারে। সঞ্চয় নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা থাকতে পাতে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন।  
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক উত্তর পূর্ব। শুভ রত্ন পান্না।

412

কর্কট-  স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। বিপদে আজ বন্ধুর সাহায্য পাবেন। শত্রুর সঙ্গে আপোস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ রয়েছে। হস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৫। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ–  কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি খুব ভালো। আজ কোনও কাজে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কাজের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। পিতার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে। ভাই-বোনদের থেকে ভাল কিছু আশা রাখতে পারেন। চাকুরীর ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধির জোগান দিতে হতে পারে। আজ বাড়তি কথা না বলাই ভাল। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ারে ব্যবসার একটা সুযোগ নিতে পারেন। চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। আজ সকালের দিকে খুব আনন্দে থাকবেন। 
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৫। শুভ দিক উত্তর পশ্চিম। শুভ রত্ন চুনি।

612

কন্যা - স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। আজ কর্মক্ষেত্রে কারও উপর অভিমান হতে পারে। কর্মস্থানে সুনাম পাওয়ার যোগ রয়েছে।  আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সংসারে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে। কারও থেকে ভালো পরামর্শ পেতে পারেন। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য খরচ  হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। নৈরাশ্য দেখা দিতে পারে। 
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।

712

তুলা– নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ। সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে। অসৎ পথেই আজ আয় হতে পারে। প্রেমে অশান্তির জন্য মনে শূণ্যতা প্রকাশ পাবে। প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন। অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন।

812

বৃশ্চিক-  আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাঁধতে পারে। কর্মস্থানে শত্রুর বৃদ্ধি হতে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। আইনি কাজের জন্য শুভ দিন। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কোনও কাজে স্ত্রীর সহযোগিতা পাবেন। ছেলে-মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। অনেক দিনেক মনের ইচ্ছে পূরণ হবে। গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিন ব্যবসার জন্য শুভ। 
আপনার শুভ রং গাঢ় লাল। শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন প্রবাল।

912

ধনু– গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বাড়তে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধির যোগ। নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যপারে আনন্দ বাড়তে পারে। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। কোনও কাজ না হওয়ার জন্য হতাশা দেখা দিতে পারে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। 
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন পোখরাজ।

1012

মকর- নিজের শরীরের উপর বিশেষ নজর দিন। গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বুসন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। বুঝে খরচ করুন কারণ, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। আজ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। স্নায়বিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। কোমড়ের যন্ত্রণা বাড়তে পারে। অশান্তি থেকে একটু দূরে থাকুন পুলিশ অবধি যেতে হতে পারে। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। 
আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৯৬। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনিলা।

1112

কুম্ভ– ভাই-বোনের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আনন্দ বাড়তে পারে। আজ বুদ্ধি নাশের সম্ভাবনা রয়েছে। অযথা কারও সঙ্গে অশান্তি হতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। খাওয়ার ব্যপারে বাড়িতে কোনও অশান্তি বাধতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধির সম্ভাবনা। প্রেমে সফলতা পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। 
আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৭১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনিলা।

1212

মীন-  আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। আজ বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে। গুরুজনদের বাধ্যগত থাকার চেষ্টা করুন। নিজের ভুল বুঝতে পেরে সংসারের শান্তি ফিরে পাবেন। পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। নতুন কোনও চাকরীর সুযোগ পাবেন। গোপন কোনও রোগ বৃদ্ধি ও খরচের সম্ভাবনা রয়েছে। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। সন্তানদের কথার গুরুত্ব দিন। আজ একটু সাবধানে থাকুন। বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন। 
আপনার শুভ রং পিত মুক্তো। শুভ সংখ্যা ৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পিত মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories