শুক্রবারে ৫ রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

Published : Oct 02, 2020, 12:09 AM IST

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

PREV
112
শুক্রবারে ৫ রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

মেষ– দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ– পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না।

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন–  ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে।  দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। বিবাহের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। প্রবাস যাত্রার যোগ রয়েছে। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। প্রেমে জট ছেড়ে যাবে। স্বাস্থ্যহানীর যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।

আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।
 

612

কন্যা- আজ সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।  কোনও দুঃসংবাদ পেতে পারেন। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা– আজ গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।  ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আপনার উপার্জন অসৎ উপায়ে হবে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক– বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে।  মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন।

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ১৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু-  আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর পারেন।  সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। 

আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর– বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। 

আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

মকর– বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। 

আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন- আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক লাভের যোগ রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। 

আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।
 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories