'ফ্রেঞ্চ কিস' থেকেই শরীরে বাসা বাঁধছে জটিল রোগ, যৌন তৃপ্তি মেটাতে ভুলেও করবেন না গাঢ় চুম্বন

Published : Jul 20, 2021, 05:19 PM IST

 ঠোঁটের গাঢ় চুম্বনই উস্কে দেয় যৌনতাকে। আর যৌনতার শুরুই হয় এই চুম্বন দিয়ে। চুম্বন নিয়ে অনেকেরই অনেকরকমের আসক্তি থাকে। সমীক্ষায় দেখা গেছে গাঢ় চুম্বন অর্থাৎ ফ্রেঞ্চ কিসেই সবথেকে বেশি তৃপ্তি খুঁজে পায় যুবক যুবতীরা। কিন্তু এটা জানেন কি এই ভালবাসাই সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে।  গাঢ় চুম্বনেই অজান্তে বাসা বাধছে জটিল রোগ।

PREV
16
'ফ্রেঞ্চ কিস' থেকেই শরীরে বাসা বাঁধছে জটিল রোগ, যৌন তৃপ্তি মেটাতে ভুলেও করবেন না গাঢ় চুম্বন

গবেষণায় দেখা গিয়েছে, একটানা গভীর চুম্বনে গণোরিয়া রোগের শিকার হতে পারেন আপনি। ফ্রেঞ্চ কিস করলে সেই ভয় অনেকটাই বেশি থাকে। কারণ এই গভীর চুম্বন থেকেই যৌন মিলনে বাধা হয়ে দাঁড়ায় কঠিন রোগ।

26


 একবার এই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে কোনও অ্যান্টিবায়োটিকেও তা কাজ করে না। তাই চুম্বনের আগে সাবধান। তবে শুধু গণোরিয়াই নয়,  আরও বিভিন্ন রোগও বাসা বাধতে পারে এই ফ্রেঞ্চ কিসের মাধ্যমে।
 

36


 ফ্রেঞ্চ কিসের  মাধ্যমে নাক ও গলায় বাসা বাঁধা ব্যাকটেরিয়া আপনার শরীরেও ঢুকে পড়তে পারে। এছাড়াও হাঁচলে বা সর্দি হলেও একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে স্ট্রেপ রোগ।

46


এটি এমনই একটি রোগ, যা থেকে মৃত্যু পর্যন্তও হতে পারে। ফ্রেঞ্চি কিস করলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও চুম্বন থেকে হতে পারে মোনোনিউক্লেওসিস। 

56


আপনার সঙ্গিনীর ঠোঁটের কোনও জায়গা কেটে গেলে সেই অবস্থায় চুম্বন করলেও হেপাটাইটিস বি-সংক্রমন হওয়ার সম্ভাবনা থাকে। 

66


বর্তমান পরিস্থিতিতে যৌন মিলনে সঙ্গিনীকে খুশি করতে  সবার আগে সর্তক হোন। তাই চুম্বন করার আগে সাবধানতা বজায় রেখে মিলিত হন। সমস্যায় পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

click me!

Recommended Stories