পায়ে পায়ে তেত্রিশ ভারতের টেনিস সুন্দরী, জন্মদিনে সানিয়ার কিছু দুর্লভ মুহূর্ত

Anirban Sinha Roy |  
Published : Nov 15, 2019, 03:11 PM ISTUpdated : Nov 16, 2019, 03:15 PM IST

ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। আর সেই ভারতের টেনিস সুন্দরী শুক্রবার পা দিলেন ৩৩ বছর বয়সে। বয়স একটা সংখ্যা মাত্র সেটা এবার প্রমান করলেন ভারতের টেনিস সুন্দরী। এক বছর আগেই এক সন্তানের মা হয়েছেন হায়দরাবাদি টেনিস তারকা। তবে সেটা কোনও বাধা নয়। সব বাধা কাটিয়ে এই মুহূর্তে ফের একবার টেনিস কোর্টে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন সানিয়া। খুব শীঘ্রই নিজেকে ফের ফিট করে তুলে কোর্টে নামবেন ভারতীয় টেনিস সুন্দরী। নিজের খেলোয়াড় জীবনের পাশাপাশি গ্ল্যামার জগতেও বেশ নজর কেড়েছেন তিনি। ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে নিজের বিবাহ সম্পন্ন করেছিলেন এই ভারতীয় টেনিস খেলোয়াড়। একই সঙ্গে টেনিস কোর্টেও বেশ নাম করেছেন তিনি। আগামী দিনে ফের ভারতের হয়ে সেই গর্ব ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছেন তিনি। ভারতের সেই পদ্মশ্রী ও অর্জুন অ্যাওয়ার্ড জয়ীর জন্মদিনে টেনিস সুন্দরীর বিশেষ কিছু মুহূর্তে এক নজরে।

PREV
110
পায়ে পায়ে তেত্রিশ ভারতের টেনিস সুন্দরী, জন্মদিনে সানিয়ার কিছু দুর্লভ মুহূর্ত
বয়স ৩৩ হলেও, অতীতে টেনিস কোর্টে এক কথায় ঝড় তুলতে দেখা গিয়েছে সানিয়াকে। ভারতীয় টেনিস তারকা হারিয়েছেন তাবড় টেনিস খেলোয়াড়দের। সিঙ্গলস ও ডাবলস দুবিভাগেই ভালো পারফরম্যান্স দেখা গিয়েছে সানিয়ার। সেই টেনিস ব়্যাকেট হাতে সানিয়া মির্জা।
210
খেলার মাঠে দুরন্ত টেনিস প্লেয়ার সানিয়া। একই সঙ্গে নাচে গানে ও গ্ল্যামার জগতেও দারুণ উচ্ছ্বসিত একজন ব্যক্তিত্ব ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়। এক অনুষ্ঠানে বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে সানিয়া।
310
উইম্বলডন খেতাব হাতে সানিয়া। প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি হাতে টেনিস কোর্টে সেলিব্রেশনে হায়দরাবাদি টেনিস তারকা।
410
২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আসরে সানিয়া মির্জা। ভারতীয় হয়ে পাক ক্রিকেটারকে বিয়ে করে বেশ বিতর্কের সৃষ্টি করলেও, বিবাহিত জীবন এখনও বেশ আনন্দে কাটাছেন সানিয়া।
510
সারবিয়ান তারকা নোভাক জকোভিচ সহ বাকি টেনিস খেলোয়াড়দের সঙ্গে বিমানে সানিয়া মির্জা।
610
স্বামী শোয়েব মালিকের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী। হাতে হাত রেখেই এগিয়ে যাচ্ছেন ভারতীয় তারকা।
710
ছেলে ইজান মির্জা মালিকের সঙ্গে খুনশুটিতে মেতেছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া। সেই ছবির এক ঝলক।
810
নিজের ছেলের সঙ্গে ফটোসেশ্যনে ব্যস্ত সানিয়া। ছেলের সঙ্গে স্নেহের মুহূর্তে হায়দরাবাদি টেনিস খেলোয়াড়।
910
খেলার পাশাপাশি ৩৩ বছর বয়সে গ্ল্যামার জগতেও বেশ নজর কেড়েছেন সানিয়া। তেমনই এক অনুষ্ঠানের ব়্যাম্পে হাটছেন টেনিস সুন্দরী।
1010
সিঙ্গাপুরে একটি টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ব়্যাম্প ওয়াকে মডেল সানিয়া মির্জা।
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories