Published : May 09, 2021, 01:39 PM ISTUpdated : Jun 11, 2021, 09:48 AM IST
পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
মেষ- গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারনে ভুল বোঝাবুঝি হতে পারে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না। অতিরিক্ত কাজের জন্য ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। সঙ্গীর শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
212
বৃষ– পরিবারের সকলে অনেক দিন পর একসঙ্গে সময় কাটাতে পারবেন। ব্যবসায় কোনও কর্মচারীকে নিয়ে সমস্যা হতে পারে। প্রথম দিকে খরচ বাড়বে এবং অপরের জন্য সংসারে অশান্তি হতে পারে। সংসারে অভাবের যোগ দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। চাকুরিজীবীদের জন্য চাপ বাড়তে পারে। এই সপ্তাহ ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে।
312
মিথুন– সপ্তাহের প্রথম দিকে শরীরিক সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে। এই সময়ে বিবাহ সংক্রান্ত কোনও আলোচনা না করাই ভাল। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে।
412
কর্কট– পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে, তবে ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। গঠনমূলক কাজের জন্য চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। পড়াশুনাতে ফল ভালো হবে। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। বিনিয়োগ বেশি করা ভালো হবে না।
512
সিংহ– বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে।সপ্তাহের শেষের দিকে হৃদরোগের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে।
612
কন্যা- পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভাল সময়। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। সপ্তাহের প্রথম দিকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বিবাহিত জীবনে ভাল- মন্দ মিশিয়ে চলবে। বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে। অফিসে কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টার সাফল্য আসতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে।
712
তুলা – নিজের কারও জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় লাভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে।
812
বৃশ্চিক– সপ্তাহের শেষের দিকে সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। সাফল্য মিলতে পারে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না।
912
ধনু– সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। নিজের কাজের জন্য গর্ভবোধ হবে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে।
1012
মকর– ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। শরীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয়ের জন্য আপনার উপকার হতে পারে।
1112
কুম্ভ– অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। সপ্তাহের প্রথম দিকে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। নিয়মিত কাজে বাধা আসতে পারে। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবন ভাল কাটবে।
1212
মীন– বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। গৃহ নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। বাড়ির কাজের জন্য কাজের জায়গায় ব্যঘাত হতে পারে। সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। নতুন কাজের জন্য চেষ্টা বাড়তে পারে। বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে। সন্দেহ নিয়ে সঙ্গীর সঙ্গে আশান্তি হতে পারে।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.