MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • ডিসেম্বরেই শনির অবস্থান পরিবর্তন! ১১ তারিখ থেকে ভাগ্য খুলবে ৩ রাশির, অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ

ডিসেম্বরেই শনির অবস্থান পরিবর্তন! ১১ তারিখ থেকে ভাগ্য খুলবে ৩ রাশির, অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ

২০২৬ সালের ১১ ডিসেম্বর থেকে ফের মার্গী গতিতে ফিরতে চলেছে কর্মফলদাতা শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই অবস্থান পরিবর্তনে বিশেষভাবে লাভবান হতে পারেন বৃষ, তুলা ও মকর রাশির জাতক-জাতিকারা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 22 2026, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
শনির অবস্থান ও গতিবিধি
Image Credit : Gemini AI

শনির অবস্থান ও গতিবিধি

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব, এমনটাই বিশ্বাস। তাই শনির অবস্থান ও গতিবিধির পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বর্তমানে বৃহস্পতির রাশি মীনে বক্রী অবস্থায় রয়েছে শনি। তবে আর বেশি দিন নয়, ডিসেম্বরেই ফের স্বাভাবিক গতিতে ফিরতে চলেছে এই গ্রহ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
শনি ফের মার্গী
Image Credit : Gemini AI

শনি ফের মার্গী

হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের ১১ ডিসেম্বর থেকে শনি ফের মার্গী (Saturn Direct) হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই গতিবদলের প্রভাব পড়বে ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরেই।

Related Articles

Related image1
Shani Rahu Ketu Vakri: বক্রি হচ্ছে শনি-রাহু-কেতু, আগামী ১ মাস কঠিন সময় এই ৬ রাশির জীবনে
Related image2
শনির মার্গী চলনে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে প্রচুর অর্থ ও সম্পত্তি, দেখুন তালিকা
37
তিনটি রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ
Image Credit : Gemini AI

তিনটি রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ

তবে বিশেষজ্ঞদের গণনা অনুযায়ী, তিনটি রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে কর্মজীবনে সাফল্য, একাধিক ক্ষেত্রে মিলতে পারে ইতিবাচক ফল। আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত শনির মার্গী অবস্থান বজায় থাকবে বলে জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে। দেখে নেওয়া যাক, কোন তিন রাশির জীবনে আসতে পারে সুসময়।

47
বৃষ রাশি
Image Credit : Getty

বৃষ রাশি

শনির মার্গী গতি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পাশাপাশি অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হতে পারেন। নিজের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে কর্মক্ষেত্রে নতুন পরিচিতি তৈরি হতে পারে। পাশাপাশি কোনও সুখবর পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

57
তুলা রাশি
Image Credit : Pixabay

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই অবস্থান পরিবর্তন সৌভাগ্য বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগও রয়েছে।

67
মকর রাশি
Image Credit : pinterest ai modified

মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ শনি। তাই শনির গতিবিধির পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। মার্গী শনির প্রভাবে আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রশংসা পাওয়ার পাশাপাশি বড় কোনও দায়িত্বও হাতে আসতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। সহকর্মী ও বন্ধুদের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

77
শনির অশুভ প্রভাব কাটাতে কী করবেন?
Image Credit : Asianet News

শনির অশুভ প্রভাব কাটাতে কী করবেন?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির আশীর্বাদ পেতে শনিবার বিশেষ কিছু নিয়ম পালন করা যেতে পারে। এই দিন ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কালো পোশাক পরা, হনুমানজির পুজো করা এবং হনুমান চালিসা অথবা রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও শনিবার দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল, কালো পোশাক, কালো ছোলা এবং সর্ষের তেল দান করলে শনিদেবের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
জ্যোতিষের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Gochar 2026: বছর শেষে রাহু-কেতুর হতে চলেছে মহা গোচর! টানা ১৮ মাস ১২ রাশির উপরেই থাকবে প্রভাব?
Recommended image2
Ajker Rashifal: অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Shukra Gochar 2026: ২২ নভেম্বর শুক্রের রাশি পরিবর্তন! কে হবে ভাগ্যবান আর কার হতে পারে সর্বনাশ?
Recommended image4
Ajker Rashifal: আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Ajker Rashifal: আজ আয় বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Related Stories
Recommended image1
Shani Rahu Ketu Vakri: বক্রি হচ্ছে শনি-রাহু-কেতু, আগামী ১ মাস কঠিন সময় এই ৬ রাশির জীবনে
Recommended image2
শনির মার্গী চলনে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে প্রচুর অর্থ ও সম্পত্তি, দেখুন তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved