বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক হাওড়া শরৎ সদনে

Published : Oct 07, 2020, 06:45 PM ISTUpdated : Oct 07, 2020, 08:46 PM IST
বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক হাওড়া শরৎ সদনে

সংক্ষিপ্ত

আজ বিকেলে শরৎ সদনে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে ছিলেন রাজ্য ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা  উপস্থিত ছিলেন এডিজি সিআইডি সিদ্ধিনাথ গুপ্তা হাওড়া পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল 

বিশ্বজিৎ দাস, হাওড়া : আজ বিকেলে শরৎ সদনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য ও জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা । উপস্থিত ছিলেন এডিজি সিআইডি  সিদ্ধিনাথ গুপ্তা । হাওড়া পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল । এছাড়া উপস্থিত ছিলেন একাধিক ডিআইজি পদমর্যাদার অধিকারী ও বিভিন্ন থানার ওসি ও আইসি। 

পুলিশ সূত্রে খবর, গোটা শহরকে ৫টি সেক্টরে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটি সেক্টরে একজন করে ডিআইজি পদ মর্যাদার আধিকারিক থাকবেন দায়িত্বে । রাজ্যের বেশিরভাগ জেলা থেকেই আড়াইশোর বেশি পুলিশ অফিসাররা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন । বিভিন্ন জেলা থেকে কয়েকহাজার পুলিশ ফোর্স এসে পৌঁছেছে হাওড়া শহরে  । যাদের রাখা হয়েছে পুলিশ লাইন ও বিভিন্ন স্কুলে । 

কলকাতা ছাড়া হাওড়া শহরে দুই প্রান্ত থেকে দুটি মিছিল যাবে নবান্নে । একটি সাঁতরাগাছি বাসটান হয় কোন এক্সপ্রেসের পথ ধরে ক্যারি রোড হয়ে নবান্ন ও অপর মিছিলটি হাওড়া ময়দান হয়ে জিটি রোড অথবা  ফোরসর রোড হয়ে কাজিপাড়া । এছাড়াও আন্দুল রোডের লক্ষীনারায়ণ তলাতে মিছিল আটকাতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়  । প্রত্যেকটি বলয় থাকছে কমব্যাট ফোর্স,  র্্যাপ, রোবোকপ ছাড়াও থাকছে জলকামান । এছাড়াও প্রত্যেকটি সেক্টরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে ।  

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?