8th CPC: ২০২৬ সালে জানুয়ারির আগে অবসর নিয়েছেন? অষ্টম বেতন কমিশনে আটকে যেতে পারে পেনশন বৃদ্ধি!

Published : Aug 19, 2026, 10:51 AM IST

যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর গ্রহণ করেছেন, তাঁরা কি আদৌ বর্ধিত পেনশনের সুবিধা পাবেন? অষ্টম বেতন কমিশনে আটকে যেতে পারে পেনশন বৃদ্ধি! এই একটা ভুলে অবসর জীবনে নাও পেতে পারেন পেনশন। দেখে নিন।

PREV
110

অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদের মধ্যেও জল্পনা তুঙ্গে। বিশেষ করে, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর গ্রহণ করেছেন বা করবেন, তাঁরা কি আদৌ বর্ধিত পেনশনের সুবিধা পাবেন?

210

এই প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এবার সরকারের অফিশিয়াল নোটিফিকেশনের খামতি দূর করে অবিলম্বে নিয়ম সংশোধনের দাবি জানিয়েছে পেনশনভোগীদের সংগঠনগুলি।

310

টার্মস অব রেফারেন্সে বড় ফাঁক! পেনশনভোগী সংগঠনগুলির মূল ক্ষোভের কারণ হল, অষ্টম বেতন কমিশনের জন্য প্রকাশিত সরকারি নোটিফিকেশনের 'টার্মস অব রেফারেন্স' বা টিওআর-এ প্রাক-২০২৬ অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্বিবেচনা সংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

410

নোটিফিকেশনে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংশোধনের বিষয়ে আলোকপাত করা হলেও, পুরনো পেনশনভোগীদের জন্য তা নীরব।

510

'ভারত পেনশনভোগী সমাজ' এবং 'অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন' -এর মতো শীর্ষ সংগঠনগুলি ইতিমধ্যেই এই অস্পষ্ট ভাষার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছে।

610

তাঁদের দাবি, অবিলম্বে এই অফিশিয়াল নথিতে সংশোধনী না আনলে ভবিষ্যতে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে।

710

পেনশন কোনও দয়া নয়, সাংবিধানিক অধিকার: সরকারি নথিতে ব্যবহৃত 'নন-কন্ট্রিবিউটরি পেনশন স্কিম' শব্দটি নিয়েও আপত্তি তুলেছে সংগঠনগুলি। তাঁদের স্পষ্ট বক্তব্য—পেনশন সরকারের কোনও আর্থিক বোঝা বা অনুদান নয়, বরং বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে করা চাকরির পর অর্জিত এক সাংবিধানিক অধিকার।

810

বর্তমানে দেশে প্রতিরক্ষা কর্মীদের বাদ দিয়েই প্রায় ৩৩.৭৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগী রয়েছেন। ফলে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর এই লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে।

910

প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সংগঠন: এর আগে ২০১৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আশ্বস্ত করেছিলেন যে, অষ্টম বেতন কমিশন পুরনো পেনশন সংশোধন করবে এবং পেনশনভোগীদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। তবে পেনশনভোগীদের দাবি, মৌখিক আশ্বাস যথেষ্ট নয়; সরকারকে অবিলম্বে টিওআর-এ স্পষ্ট লিখিত সংশোধন বা 'অ্যামেন্ডমেন্ট' জারি করতে হবে।

1010

গুজবে কান দেবেন না: আপনি বা আপনার পরিবারের কেউ যদি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী হন, তবে ন্যূনতম পেনশন ২১,৬০০ টাকা বা ২৫,০০০ টাকা হওয়ার মতো বাজারের কোনো রটনায় কান দেবেন না।

Read more Photos on
click me!

Recommended Stories