8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের পোয়াবারো! ৬৭% পেনশন ও ৭৫ লক্ষ গ্র্যাচুইটির প্রস্তাব

Published : Apr 17, 2026, 09:06 AM IST

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বিশদ স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে। সেখানেই পেনশনভোগীদের দুর্দান্ত প্রস্তাব পেশ করা হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কপাল ফিরবে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের। 

PREV
110
অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বিশদ স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে। সেখানেই পেনশনভোগীদের দুর্দান্ত প্রস্তাব পেশ করা হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কপাল ফিরবে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের।

210
নতুন স্মারকলিপি

১৪ এপ্রিল ২০২৬ সালে একটি স্মারকলিপি দাখিল করা হয়েছে। সেখানেই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যায়ের প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

310
পেনশনে জোর

স্মারকলিপির মূল বিষয়ই হল অবদানভিত্তিক জাতীয় পেনশন ব্যবস্থা ও সম্প্রতি অনুমোদিত একীভূত পেনশন স্কিম-এর বিরুদ্ধে গৃহীত দৃঢ়় অবস্থান। এনসি-জেসিএম স্কিমগুলো প্রত্যাহার করার দাবি জানিয়েছে। পাশাপাশি পুরনো পেনশন স্কিম বা ওপিএস পুনরায় চালু করার ওপর জোর দেওয়া হয়েছে।

410
পেনশন ও পারিবাকির পেনশন কাঠামো

অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান নিয়ে যাতে কোনও আপোস করা না হয় তার প্রস্তাব করা হয়েছে স্মারক লিপিতে। বর্তমানে ৫০%-এর পরিবর্তে ৬৭% পেনশন দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

510
বয়স-ভিত্তিক পেনশনের দাবি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আর সেই কারণে বয়সভিত্তিক পেনশনের দাবি করা হয়েছে।

  • ৬৫ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭০%
  • ৭০ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫%
  • ৭৫ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ৮০%
  • ৮০ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ৮৫%
  • ৮৫ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ৯০%
  • ৯০ বছর: সর্বশেষ প্রাপ্ত বেতনের ১০০%
610
গ্র্যাচুইটির নিয়ম বদল

মৃত্য ও অবসরকালীন গ্র্যাচুইটি গণনার বর্তমান পদ্ধতি কর্মচারীদের জন্য অসুবিধেজনক বলে মনে করা হয়। স্মারকলিপিতে ৩০ দিনের পরিবর্তে মাসের ২৫টি কর্মদিবসের ভিত্তিতে গ্র্যাচুইটি গণনার প্রস্তাব করা হয়েছে।

710
গ্র্য়াচুইটির মূল আকর্ষণ

গ্র্যাচুইটির মূল আকর্ষণ হল সর্বোচ্চসীমা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি থেকে বাড়িয়ে সেটি ৭৫ লক্ষ টাকার করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ৩৩ বছরের বেশি চাকরিতে থাকা কর্মীদের জন্য পারিশ্রমিকের বর্তমান ১৬.৫ গুণের সীমাটি সম্পূর্ণরূপে বাতিল করা হোক।

810
আবাসন ও কল্যাণমূলক ব্যবস্থা

প্রস্তাবটি শুরু পেনশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। শহর ও গ্রাম- উভয় এলাকায় অবসরপ্রাপ্তদের আবাসন খরচ সামলাতে সাহায্য করার জন্য পেনশনভোগীদের জন্যও বাড়িভাড়া চালু করার দাবি উঠেছে।

910
চিকিৎসায় সাহায্য

চিকিৎসা সহায়তার প্রয়োজনে, তাঁদের জন্য কেয়ার টেকার অ্যালাউন্স চালুর প্রস্তাব করা হয়েছে

1010
ফিটমেন্ট প্রস্তাব

৫১ পৃষ্ঠার স্মারকলিপিতে ফিটমেন্টেও একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এনসি-জেসিএম ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি জানিয়েছে। এটি বাস্তবায়নের জন্য, তারা ৩.৮৩৩ -এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর এবং প্রচলিত ৩ শতাংশ থেকে বাড়িয়ে বার্ষিক ইনক্রিমেন্টের হার দ্বিগুণ করে ৬ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ।

Read more Photos on
click me!

Recommended Stories