8th Pay Commission: ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বাড়বে বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া চমক

Published : Jun 12, 2026, 04:25 PM IST

অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে কর্মী ইউনিয়নগুলো একটি নতুন প্রস্তাব দিয়েছে। পুরনো ৩ সদস্যের পারিবারিক ইউনিটের বদলে, এখন বাবা-মা সহ ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণের দাবি উঠেছে।

PREV
16

দীর্ঘদিন ধরে খবরে অষ্টম বেতন কমিশন। এই অষ্টম বেতন কমিশন গঠনের পর ঠিক কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা মাসে কত টাকা পেতে পারেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই আলোচনার মাঝে এল নয়া চমক। ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বাড়বে বেতন। শোনা যাচ্ছে এমনটাই।

26

অষ্টম বেতন কমিশনের জন্য শুরু হয়েছে আলোচনা। আর সেই আলোচনায় অংশ নিয়েছেন ইউনিয়ন কর্মী। যেখানে অতীতের ধারণা বদলে বেতন ও কর্মীদের কাঠামো উন্নয়নের জন্য পরামর্শ দিতে আহ্বান করা হয়েছে। এখনও পর্যন্ত কর্মীদের বেতন নির্ভর করত পারিবারিক ৩টি ইউনিট বা ৩ জন সদস্যের একটি পরিবারের খরচের ওপর ভিত্তি করে। সেই ধারণাই বদল করতে চাইলে কর্মী ইউনিয়নগুলো।

36

কর্মীদের বেতন নির্ভর করত পারিবারিক ৩টি ইউনিট বা ৩ জন সদস্যের একটি পরিবারের খরচের ওপর ভিত্তি করে। সরকারি কর্মী ছাড়াও এই তালিকায় থাকত, তাঁর স্ত্রী এবং দুই সন্তান। এবার থেকে এই তালিকায় বাবা ও মাকে ধরা হবে বলে শোবা যাচ্ছে।

46

পুরনো সূত্র আর যাতে না মানা হয়, সেই আবেদন করেছেন ইউনিয়ন। তাঁদের মতে, ভারতীয় সংস্কৃতিতে একজন কর্মীকে তাঁর বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্র তাদের দাবি এবার ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বেতন বাড়ানো হোক।

56

নতুন প্রস্তাবিত ফর্মুলায় আছে, কেন্দ্রীয় কর্মচারী ছাড়াও তাঁর জীবনসঙ্গী+ ২ সন্তান+ বাবা-মা = মোট ৫ ইউনিটকে বেতন বৃদ্ধির ভিত্তি হিসেবে ধরতে হবে।

66

এই নতুন ফর্মুলা মেনে নিলে বেসিক ১৮ হাজার থেকে বেড়ে ৫০ হাজার কিংবা ৭০ হাজার পর্যন্ত হতে পারে। সঙ্গে একই অনুপাতে বাড়বে পেনশনও। এখন দেখার বাস্তবে এই ফর্মুলা প্রযোজ্য হয় কি না।

Read more Photos on
click me!

Recommended Stories