কমিশন কিন্তু বিচ্ছিন্নভাবে বা এককভাবে কাজ করছে না। তারা বিভিন্ন মহলের কাছ থেকে সক্রিয়ভাবে মতামত ও পরামর্শ গ্রহণ করছে। ‘MyGov’ পোর্টালে ১৮টি প্রশ্ন সম্বলিত একটি বিস্তারিত প্রশ্নাবলি আপলোড করা হয়েছে। বিভিন্ন মন্ত্রক, দফতর, রাজ্য সরকার, কর্মচারী, পেনশনভোগী, কর্মচারী ইউনিয়ন, শিক্ষাবিদ এবং এমনকি সাধারণ নাগরিকদের কাছ থেকেও এই প্রশ্নাবলির উত্তর বা মতামত আহ্বান করা হচ্ছে। মতামত জমা দেওয়ার শেষ তারিখ হলো ৩১ মার্চ, ২০২৬। এবং এক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে জমা দেওয়া মতামতগুলোই গ্রহণ করা হবে।