Annapurna Yojana: ৯২ লক্ষ অযোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে মাসিক ১৫০০ টাকা! তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই নিয়ম আনল সরকার

Published : Aug 23, 2026, 11:34 AM IST

Annapurna Yojana: ৯২ লক্ষ অযোগ্য আবেদনকারী মাসিক ১৫০০ করে টাকা পেয়েছে। যার দরুণ এবার অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

PREV
15

এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি বহু যোগ্য আবেদনকারীরা। কিন্তু ঝাড়াই বাছাইয়ে গুরুত্ব দিয়ে সরকার যে ভুল করছে না তার সব থেকে বড় উদাহরণ হল আরও এক বিশেপি শাসিত রাজ্য। অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই ওই রাজ্যের একটি প্রকল্প হল 'লড়কি বহিন' প্রকল্প। অনেকটা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্প। এই প্রকল্পের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যার জন্য বোঝা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কেন এত ঝাড়াই বাছাইয়ের উপর জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

25

তথ্যের অধিকার আইনে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রে ওই প্রকল্পের আওতায় অযোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে চলে গিয়েছে প্রায় ৯৬০৫ কোটি টাকা। ২ বছরে একাধিকবার আবেদনকারী তালিকা যাচাইয়ের পরেও প্রায় ৯২ লক্ষ অযোগ্য মহিলা টাকা পেয়েছেন। অন্নপূ্র্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যাতে এই সমস্যায় না পড়তে হয় তার কথা মাথায় রেখেই যাচাইয়ের উপরে বেশি জোর দিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

35

মাহারাষ্ট্রের মহাযুতি সরকার ২০২৪ সালের জুলাই মাসে লড়কি বহিন । যোজনা চালু করেছিল। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলারা এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পান আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলারা।

45

মহারাষ্ট্রে মহাযুতি সরকার জেতার পেছনে এই স্কিমের বড় অবদান আছে বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। এবার এই প্রকল্পের মধ্যেই বড়সর ফাঁক দেখা গেল। জানা গেল বহু মহিলারাই এই প্রকল্পের টাকা পাচ্ছেন যারা আর্থিক ভাবে স্বচ্ছল।

55

জুন পর্যন্ত প্রায় ৯২ লক্ষ অযোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছে মহারাষ্ট্র সরকার। যাচাইয়ের পরে তাদের নাম তালিকা থেকে বাদ যায়। এর মধ্যে প্রায় ৬২ লক্ষ উপভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেননি।

Read more Photos on
click me!

Recommended Stories