ডিএ বৃদ্ধির পর এবার ২০% বাড়তে পারে HRA! অষ্টম পে কমিশনে বড় প্রস্তাব সরকারি কর্মীদের

Published : Nov 13, 2026, 10:29 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের সম্ভাবনা! অষ্টম পে কমিশনের কাছে HRA ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে NC-JCM। এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির শহরে কতটা বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা? বেতন, পেনশন ও ইনক্রিমেন্ট নিয়েও কী কী দাবি জানানো হয়েছে?

PREV
18
ফের সুখবরের সম্ভাবনা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য ফের সুখবরের সম্ভাবনা! সম্প্রতি ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে বর্তমানে ৬০ শতাংশের পরিবর্তে ৬৩ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার তাঁদের বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়ান্স (House Rent Allowance) নিয়েও সামনে এল বড় আপডেট। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত HRA বৃদ্ধির প্রস্তাব জমা পড়েছে।

28
অষ্টম পে কমিশনে HRA বৃদ্ধির প্রস্তাব

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, পেনশন ও অন্যান্য ভাতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি উঠেছে। অষ্টম বেতন কমিশনের কাছে নিজেদের সুপারিশ জমা দিয়েছে বিভিন্ন কর্মী সংগঠন। ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড)-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বা NC-JCM-এর তরফেও একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি।

38
বর্তমানে কোন শহরে কত HRA পান কর্মীরা?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতার পরিমাণ নির্ভর করে তাঁরা কোন শ্রেণির শহরে কর্মরত রয়েছেন, তার উপর। শহরগুলিকে মূলত এক্স (X), ওয়াই (Y) এবং জেড (Z) এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী এক্স ক্যাটাগরির শহরে কর্মরত কর্মীরা মূল বেতনের ৩০ শতাংশ, ওয়াই ক্যাটাগরির শহরে ২০ শতাংশ এবং জেড ক্যাটাগরির শহরে কর্মরত কর্মীরা ১০ শতাংশ হারে HRA পান।

48
এক ধাক্কায় কতটা বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা?

NC-JCM-এর প্রস্তাব অনুযায়ী, তিনটি ক্যাটাগরির শহরের ক্ষেত্রেই বাড়ি ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হোক। এক্স ক্যাটাগরির শহরে HRA ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ, ওয়াই ক্যাটাগরির শহরে ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ এবং জেড ক্যাটাগরির শহরে ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ, প্রস্তাব কার্যকর হলে শহরের ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাড়ি ভাতা।

58
কারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন?

এই প্রস্তাব গৃহীত হলে বিশেষত জেড ক্যাটাগরির শহরে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। কারণ, তাঁদের ক্ষেত্রে HRA-র হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, এক্স ও ওয়াই ক্যাটাগরির শহরে কর্মরত কর্মীদের বাড়ি ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। ফলে মাসের শেষে হাতে পাওয়া বেতনের পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

68
শুধু HRA নয়, বেতন-পেনশন নিয়েও বড় দাবি

শুধু বাড়ি ভাতা নয়, অষ্টম বেতন কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন, পেনশন এবং বার্ষিক ইনক্রিমেন্ট নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান আর্থিক পরিস্থিতি ও জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন করা প্রয়োজন। সেই কারণেই একাধিক ক্ষেত্রে ভাতা ও বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

78
ন্যূনতম বেসিক বেতন ৬৯ হাজার করার দাবি

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা। NC-JCM-এর তরফে তা এক ধাক্কায় বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই দাবি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য আর্থিক সুবিধার বিষয়টিও অষ্টম বেতন কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

88
কবে থেকে কার্যকর হবে নয়া HRA?

তবে মনে রাখতে হবে, কর্মী সংগঠনগুলির তরফে জমা দেওয়া এই সমস্ত প্রস্তাব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অষ্টম বেতন কমিশন বিভিন্ন সুপারিশ, আর্থিক পরিস্থিতি এবং সরকারের মতামত বিবেচনা করে নিজেদের রিপোর্ট তৈরি করবে। এরপর কেন্দ্রীয় সরকার সেই সুপারিশে অনুমোদন দিলে তবেই বেতন, পেনশন ও HRA বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তাই এখনই বাড়তি ভাতা পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার কোনও সুযোগ নেই।

Read more Photos on
click me!

Recommended Stories