এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে সঙ্কট দেখা গিয়েছে জ্বালানিতে। দেশে জ্বালানি, বিশেষ করে পেট্রল ডিজেলের কোনও সমস্যা নেই বলে দাবি করেছিল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। এই উত্তেজনার আবেহে ইতিমধ্যে দেশবাসীকে পেট্রল ডিজেলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহল মহলের মতে, আরও বাড়তে পারে দাম। তেমনই রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সারের দামও বাড়তে পারে বলে অনুমান।