Ahmedabad Plane Crash Update : 'DNA টেস্ট হচ্ছে তো হচ্ছেই...'ক্ষোভ পরিজনদের...কী বললেন ডাক্তার? দেখুন

Ahmedabad Plane Crash Update : 'DNA টেস্ট হচ্ছে তো হচ্ছেই...'ক্ষোভ পরিজনদের...কী বললেন ডাক্তার? দেখুন

Arup Dey   | ANI
Published : Jun 14, 2025, 08:42 PM IST

Ahmedabad Plane Crash Update : আহমেদাবাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনার দু’দিন কেটে গেলেও এখনও মৃতদেহ পরিবারের হাতে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন পরিজনেরা। ডিএনএ পরীক্ষায় বিলম্ব হওয়ায় মৃতদেহ হস্তান্তর করা যাচ্ছে না, এমনটাই যুক্তি চিকিৎসকের।

Ahmedabad Plane Crash Update : শনিবার সকালে শহরের সরকারি হাসপাতালের সামনে জড়ো হন একাধিক মৃতযাত্রীর আত্মীয়-পরিজন। তাঁদের দাবি, অবিলম্বে ডিএনএ পরীক্ষার কাজ শেষ করে মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দিতে হবে, যাতে তাঁরা শেষকৃত্য সম্পন্ন করতে পারেন।

একজন প্রতিবাদী পরিজনের কথায়, "আমরা জানি আমাদের প্রিয়জন আর নেই। কিন্তু অন্তত শেষবারের মতো মুখটা দেখতেও যদি না পারি, তাহলে সেটা মেনে নেওয়া অসম্ভব।"

এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিছু দেহ এতটাই ঝলসে গিয়েছে যে দৃষ্টিগতভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাই ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই দেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করার।

এই দেরিতে শোকের সঙ্গে ক্ষোভও জড়িয়ে যাচ্ছে পরিবারগুলির মধ্যে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা শুধু প্রিয়জন হারানোর যন্ত্রণা নয়, শেষ বিদায়টুকু দিতে না পারার হতাশাও তৈরি করেছে শোকসন্তপ্ত পরিবারগুলির মনে।

05:09Chirag Paswan on Mamata: মমতার গ্যাস প্রতিবাদকে চরম আক্রমণ চিরাগ পাসোয়ানের, দেখুন ভিডিও
08:48West Bengal Election Date 2026: কমিশনের বড় চমক ২ দফায় ভোট, ঘোষণা হল দিনক্ষণ! ৪ মে ভাগ্য নির্ধারণ বাংলার
14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
Read more