Air India Emergency Landing: ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ! জয়পুরে নামল বোয়িং ৭৮৭-৯, হাইজ্যাকের আশঙ্কা?

Published : Oct 14, 2026, 01:13 PM ISTUpdated : Oct 14, 2026, 01:18 PM IST
Air India Emergency Landing: ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ! জয়পুরে নামল বোয়িং ৭৮৭-৯, হাইজ্যাকের আশঙ্কা?

সংক্ষিপ্ত

Air India Emergency Landing: ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হঠাৎ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তার জেরে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে।

Air India Emergency Landing: এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি আসছিল। মাঝ আকাশে হঠাৎই নিরাপত্তাজনিত সতর্কতা জারি করা হয়। তার জেরে রাজস্থানের জয়পুরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে (Air India Emergency Landing)। বোয়িং ৭৮৭-৯ মডেলের এই এআই ২০৩০ (AI 2030) বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর, সেটিকে সোজা আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা বিমানটিতে জোরকদমে তল্লাশি চালাচ্ছেন বলে খবর (Jaipur airport security alert)।

ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

পাইলট 'হাইজ্যাক' অ্যালার্ট কোড ব্যবহার করেছিলেন বলে খবর আসছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের উপর দিয়ে যাওয়ার সময়, পাইলট 'স্কোয়াক কোড ৭৫০০' (Squawk Code 7500) ব্যবহার করেছিলেন। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়মে এই কোডটি বিমান হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপ বোঝাতে ব্যবহার করা হয়। এই সিগন্যাল পাওয়ার পরেই তড়িঘড়ি বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে বিমানটি নিরাপদে নামার পর, পাইলট ও যাত্রীদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে ধাপে ধাপে বাইরে বের করে আনা হয়েছে। নিরাপত্তারক্ষীরা আপাতত সব যাত্রী ও তাদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন।

জয়পুরে নামল বোয়িং ৭৮৭-৯, হাইজ্যাকের আশঙ্কা?

জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির দিকে আসছিল। কিন্তু আচমকাই মাঝ আকাশে তৈরি হয় বিপত্তি। সঙ্গে সঙ্গে নিরাপত্তাজনিত সতর্কতা জারি করা হয় পাইলটের তরফে। বার্তা যায় এটিসি-তেও। তারপরেই দ্রুত রাজস্থানের জয়পুরে বিমানটি জরুরি অবতরণ করে। বোয়িং ৭৮৭-৯ মডেলের এই এআই ২০৩০ (AI 2030) বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর, সেটিকে সোজা আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Air India Frankfurt to Delhi Flight: মাঝ আকাশে বিমান হাইজ্যাকের আতঙ্ক! ফ্রাঙ্কফুর্ট-দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ জয়পুরে
CJP Leaders Arrested: সিজেপি নেতাদের ৫ দিনের জেল, 'জরুরি অবস্থা ঘোষণা করুক কেন্দ্র' বললেন দীপকে