কেজরিওয়ালকে খুনের হুমকি! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৭ কোটি টাকা দাবি, নিশানায় মেয়েও

Published : Nov 12, 2026, 01:03 PM ISTUpdated : Nov 12, 2026, 01:09 PM IST
Arvind Kejriwal allegedly received death threat from the Lawrence Bishnoi gang

সংক্ষিপ্ত

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! এবার আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শুধু কেজরিওয়াল নন, তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই হুমকির পিছনে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! এবার আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শুধু কেজরিওয়াল নন, তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই হুমকির পিছনে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম। অভিযোগ, ৭ কোটি টাকা না দিলে বাবা ও মেয়েকে খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কীভাবে এল হুমকি?

দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জারনেল সিংয়ের কাছে একটি ফোন কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। সেখানে ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে ৭ কোটি টাকা দেওয়ার বার্তা পৌঁছে দিতে বলা হয়। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুনের হুমকি দেওয়া হয়।

পুলিশের কাছে অভিযোগ বিধায়কের

জানা গিয়েছে, গত ৬ নভেম্বর এই ঘটনার কথা জানিয়ে মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক জারনেল সিং। হুমকির ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন তিনি।

তদন্তে নেমেছে পুলিশ

অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে মোহালি পুলিশ। সাইবার অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। হুমকির ফোন নম্বরের কল ডিটেল রেকর্ড (CDR), আইপি লগ এবং লোকেশন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকির সঙ্গে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে, নাকি কেউ গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনায় কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে এখনও পর্যন্ত হুমকিদাতার পরিচয় কিংবা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার প্রত্যক্ষ যোগের বিষয়টি নিশ্চিত হয়নি।

লরেন্স বিষ্ণোই গ্যাং ভারতের অন্যতম আলোচিত সংগঠিত অপরাধচক্র। এই গ্যাংয়ের নাম জড়িয়েছে খুন, তোলাবাজি, অপহরণ, গুলি চালানো এবং আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের একাধিক তদন্তে। তদন্তকারী সংস্থাগুলির অভিযোগ, জেলে থেকেও নিষিদ্ধ মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করা হয়েছে। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সহযোগীরা স্থানীয় স্তরে কাজ করে বলে তদন্তে উঠে এসেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ল্যাপটপ বা ট্যাব কিনতে প্রায় ২ লক্ষ টাকা পাবেন সরকারি কর্মচারীরা, DA বৃদ্ধির পর আবার সুখবর!
Gujarat Crime: ভিনজাতে প্রেমের শাস্তি! ২১ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন বাবার, হাড় হিম করা ঘটনা