Assembly Polls 2026: বিজয়ে মরিয়া, চলচ্চিত্র তারকাকে উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব বিজেপির

Published : Mar 15, 2026, 01:09 PM IST
Narendra Modi Tamil Nadu visit

সংক্ষিপ্ত

Assembly Polls 2026:তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে দক্ষিণের তারকা অভিনেতা বিজয়কে জোটে পেতে ঝাঁপিয়েছে বিজেপি। স্ট্য়ালিনের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজের দল TVK খুলে রাজনীতিতে নেমেছেন বিজয়। রাজনীতিতে পা দিয়ে তামিল প্রদেশে ঝড় তুলেছেন নেতা-অভিনেতা।

Assembly Polls 2026: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল। দেশের এমন তিনটি রাজ্য যেখানে বিজেপি কখনও সরকার গড়তে পারেনি। কিন্তু এবার সেখানে পদ্ম ফোটাতে মরিয়া দলীয় নেতৃত্ব। দেশের যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল। কেরলে এবার ভাল ফলের আশাবাদী হলেও সরকার গড়ার দৌড়ে নেই বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল, ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আর দক্ষিণের তামিলনাড়ুতে বিজেপির ভোট দ্রুত হারে বাড়ছে। এমন সময় তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে দক্ষিণের তারকা অভিনেতা বিজয়কে জোটে পেতে ঝাঁপিয়েছে বিজেপি। স্ট্য়ালিনের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজের দল খুলে রাজনীতিতে নেমেছেন বিজয়। আর রাজনীতিতে পা দিয়ে তামিল প্রদেশে ঝড় তুলেছেন নেতা-অভিনেতা। তাঁর সভাগুলিতে এতটাই রেকর্ড ভিড় হচ্ছে যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

জয় পেতে বিজয়কেই চাইছে বিজেপি

সেই বিজয়কে এনডিএ-তে যোগ দিতে বড় প্রস্তাব দিল বিজেপি। সংবাদমাধ্যমে প্রকাশ ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়কে ৮০টি কেন্দ্র ছাড়তে রাজি হয়েছে পদ্মশিবির। পাশাপাশি ক্ষমতায় এলে বিজয়কে উপমুখ্যমন্ত্রীর পদও দিতে রাজি বিজেপি। জয়ললিতার মৃত্য়ুর পর গোষ্টীদ্বন্দ্বে জর্জরিত AIADMK-র জোট ছেড়ে গত লোকসভাই একাই লড়েছিল বিজেপি। কিন্তু আন্নামালাইকে মুখ করে লড়ে কোনও আসনেই জিততে পারেনি বিজেপি। তবে এবার বিজেপি জোট গড়ে ভোটে লড়াইয়ের পথে। ডিএমকে-কংগ্রেস জোটকে হারাতে তাই এবার বিজয়ের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। আর তাই উপমুখ্যমন্ত্রীর পদ বিজয়কে দিতে প্রস্তাব। স্ট্য়ালিন বিরোধী লড়াইয়ে বিজয়ের জনপ্রিয়তা মনে ধরেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। সূত্রের খবর, বিজয় এখনও বিজেপির প্রস্তাবে রাজি হননি। ডিএমকে-র সঙ্গে আসন নিয়ে টানাপোড়েনের সময় বিজয়কে কাছে টানতে চেয়েছিল কংগ্রেসও। তবে পরে স্ট্যালিনের সঙ্গে রাহুল গান্ধীর দূরত্ব মেটে আসন বণ্টন সমস্যা মেটায় বিজয়ের হাত ধরা হয়নি।

একলা চলো রে...র নীতি ছাড়বেন কি বিজয়?

বিজয় রাজনীতিতে পা দিয়ে নিজের দল TVF খুলেই 'একলা চলা'র ঘোষণা করেছিলেন। দুর্নীতি বিরোধী, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা করে বিজয় বলেছিলেন, তিনি কারও সঙ্গে জোট গড়বেন না। তবে রাজনীতির আঙিনায় নেমে দক্ষিণের তারকা বুঝতে পারছেন ভোটে ভাল ফল করতে হলে জোট রাজীনিতে নাম লেখাতেই হবে। তার দলের প্রার্থী হতে হলে ৫ কোটি টাকা দিতে হবে এমন শর্তের কথা বলার পিছনে নির্বাচনের বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা বিজয় স্বীকার করেছেন।

তামিলনাড়ুতে কংগ্রেস ও বিজেপি কটি আসনে লড়বে

প্রসঙ্গত, আসন্ন তামিলনাড়ু নির্বাচনে ইন্ডিয়া জোটের অধীনে ডিএমকে ১৯০টি, কংগ্রেস ২৮টি, এমডিএমকে ৪টি, কেএমডিকে ২টি, আরও কিছু দল ও বামদলগুলি মিলিয়ে ১০টি আসনে লড়বে। অন্যদিকে, টি ধিনাকরণের নেতৃত্বে এনডিএ জোটে AIADMK ১৬০-১৭০ টি, বিজেপি ২৯টি, PMK ১৮টি, AAMK ৯টি, ও আরও কিছু ছোট দল মিলিয়ে ৫-৬টি আসনে লড়তে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিয়ে ভেঙে দেওয়ায় যুবতীর শরীরে HIV সংক্রমিত রক্ত ঢুকিয়ে দিল AIDS আক্রান্ত যুবক
Indian Railways: ভারতীয় রেলে টিকিট ব্যবস্থার সংস্কার হচ্ছে, সুবিধা হবে যাত্রীদের