Bank Holiday News: অগাস্ট মাসের শুরুতেই একটানা অনেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জরুরি প্রয়োজনে ব্রাঞ্চে গেলেও মিলবে না পরিষেবা। জানুন অগাস্ট মাসের কোন কোন দিন সারাদেশজুড়ে বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখুন ফটো গ্যালারিতে।।
জুলাইয়ের পর অগাস্ট মাসেও রয়েছে পরপর লম্বা ছুটি। ফলে এই কয়দিন না জেনে ব্যাঙ্কে চলে গেলে কিন্তু মিলবে না পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী অগাস্ট মাসেও জাতীয় ছুটি, আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ?
অঞ্চল বা রাজ্যভেদে ছুটির দিন আলাদা হলেও বেশ কিছু ক্ষেত্রে একই তারিখে দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। যেমন অগাস্ট মাসে রয়েছে স্বাধীনতা দিবস। এছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সারা দেশেই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকে।
35
একনজরে দেখুন অগাস্টে ছুটির তালিকা
অগাস্ট মাসে দেশজুড়ে মূলত স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে-২ অগাস্ট রবিবার সাপ্তাহিক ছুটি। দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ। ৮ অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি দেশের সমস্ত ব্যাঙ্কে। ৯ অগাস্ট রবিবার সাপ্তাহিক ছুটি। ১৫ অগাস্ট শনিবারস্বাধীনতা দিবস (জাতীয় ছুটি)দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে এদিন মিলবে না কোনও ধরনের পরিষেবা।
১৬ অগাস্ট রবিবার সাপ্তাহিক ছুটি দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে। ২২ অগাস্ট চতুর্থ শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে। এবং ২৩ অগাস্ট রবিবার সাপ্তাহিক ছুটি । দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে। ৩০ অগাস্ট রবিবার সাপ্তাহিক ছুটি দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে।
55
স্বাধীনতা দিবসের ছুটি
১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস জাতীয় ছুটি হওয়ায় ওই দিন সারা দেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য রাজ্যে ওনাম বা রাখি বন্ধনের মতো আঞ্চলিক উৎসবের কারণে স্থানীয় স্তরে ব্যাঙ্ক ছুটি থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গে মূলত উপরোক্ত দিনগুলোতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।