Bhubaneswar Shocker: ভুবনেশ্বরে বাসস্ট্যান্ডের কাছে উদ্ধার মুণ্ডহীন দেহ, CCTV-তে লুকিয়ে রহস্য! তদন্তে পুলিশ

Published : Jul 26, 2026, 12:49 PM IST
Dead Body

সংক্ষিপ্ত

Bhubaneswar Shocker: ওডিশার রাজধানী ভুবনেশ্বরে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার ভোরে বারামুণ্ডা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bhubaneswar Shocker: ওডিশার রাজধানী ভুবনেশ্বরে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার ভোরে বারামুণ্ডা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে খুনের পাশাপাশি পথ দুর্ঘটনার সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। সেই সময় ভুবনেশ্বরে প্রবল বৃষ্টি চলছিল। দেহটির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। দুর্ঘটনার জেরে দেহে গুরুতর আঘাত লাগে এবং মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলেও সন্দেহ করা হচ্ছে। তবে শুধু প্রাথমিক অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ

ঘটনার রহস্য উন্মোচনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাড়ি বা সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পড়েছে কি না, তা পরীক্ষা করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, আপাতত সমস্ত দিক খোলা রাখা হয়েছে। এটি হিট-অ্যান্ড-রান দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন—দুই সম্ভাবনাই সমান গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও জোরকদমে শুরু হয়েছে। এই ঘটনায় ভুবনেশ্বরের বারামুণ্ডা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে পুলিশের।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dharmendra Pradhan: শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের দু'বার প্রস্তাব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, সরকার মানেনি
Police Recruitment: রাজ্য পুলিশে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগে অনুমোদন মুখ্যমন্ত্রীর, বিজ্ঞপ্তি কবে?