মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

Indrani Mukherjee |  
Published : Jul 29, 2019, 05:49 PM IST
মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

সংক্ষিপ্ত

মধ্যবিত্তের জন্য খারাপ খবর ফিক্সড ডিপোজিটে কমানো হল সুদের হার ১ অগস্ট থেকে কার্যকর হবে এই সুদের হার এক ঝলকে দেখে নিন কোন মেয়াদে সুদের হার কত হতে চলেছে

ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার ফলে মধ্যবিত্তের কপালে পড়ল চিন্তার ভাঁজ। সোমবার ২ কোটি টাকা পর্যন্ত সবরকম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সুদ কমানোর কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। আগামী ১ অগস্ট তারিখ থেকে এই নতুন নিয়নম কার্যকর হবে বলে জানিয়ে দিল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। 

এক ঝলকে দেখে নিন কোন মেয়াদে সুদের হার কত হতে চলেছে।- 

১) ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের সুদের এতদিন ছিল ৫.৭৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৫.০০ শতাংশ। 

২) ৪৬ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.২৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৫.৭৫ শতাংশ।

৩) ১৮০ থেকে ২১০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৩৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.২৫ শতাংশ।

৪)এক বছরের বেশি সময় থেকে দু'বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৭.০০ শতাংশ।। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.৮০ শতাংশ। 

৫) দু'বছরের বেশি সময় থেকে তিন বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৭৫ শতাংশ। সেখান থেকে তা থেকে কমে গিয়ে হল ৬.৭০ শতাংশ।

৬) তিন বছরের বেশি এবং পাঁচ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৭০ শতাংশ। সেখান থেকে তা থেকে কমে গিয়ে হল ৬.৬০ শতাংশ।

৭) পাঁচ বছর বেশি এবং দশ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৬০ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.৫০ শতাংশ। 

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Controversy: বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে ধুয়ে দিলেন অযোধ্যার মহন্ত সীতারাম দাস, করলেন কঠিন প্রশ্ন।
Tripura BSF Attack: সীমান্তে তাণ্ডব চালিয়ে রেহাই নেই! বিএসএফের উপর হামলার পর পুলিশের বড় অ্যাকশন! ধৃতদের মধ্যে কারা রয়েছেন?