কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্যবিমার পরিমাণ ৫ লক্ষ থেকে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ক্রমবর্ধমান চিকিৎসার খরচ সামলাতে এই প্রস্তাব দেওয়া হলেও, এখনও কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন মেলেনি। এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান যোজনার আওতায় দেশজুড়ে সুবিধা পাচ্ছেন অগণিত মানুষ। এরা শোনা যাচ্ছে, দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিজেপি সরকার। এক ধাক্কায় দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্যবিমা- এমনই শোনা যাচ্ছে সর্বত্র।
25
জানা যাচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আয়ুষ্মান ভারত যোজনার আওতায় উপলব্ধ বিমার টাকা বাড়ানোর সুপারিশ করেছে।
35
আসলে আমাদের দেশে এমন অনেকেই আছেন যাদের আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা করাতে নিজের পকেট থেকে মোটা খরচ করতে হয়। এই অধিক ব্যয় মূল্যের বাজারে চিকিৎসা খাতে কখন ৫ লক্ষ টাকা খরচ হয়ে যায় তা বোঝা যায় না।
জানা যাচ্ছে, এই কথা মাথায় রেখেই আর্থিক পরিমাণ বাড়তে চলেছে আয়ুষ্মান ভরসা কার্ডের। তবে, এখনও পর্যন্ত বীমার অর্থ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের অনুমোদন মেলেনি। তাই কেন্দ্রের সিলমোহর না পাওয়া পর্যন্ত কোনও নিয়ম বদল হবে না।
55
এদিকে এই কার্ডের সুবিধা পেতে অনলাইনে আবেদন করতে পারেন। আয়ুষ্মান ভারত যোজনার ওয়েবসাইটে যান। সেখান থেকে রেজিস্টার করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই মিলবে এই স্বাস্থ্য কার্ড। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে প্রযোজ্য এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ড।