মটনের বদলে পাতে পড়ল চিকেন, হুলস্থুল কাণ্ড বিয়ে বাড়িতে, গুরুতর আহত ১২

Published : Jul 11, 2026, 09:24 PM IST
chicken mutton bihar wedding clash

সংক্ষিপ্ত

বিহারের এক বিয়েবাড়িতে মটনের বদলে চিকেন পরিবেশন করা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। বর ও কনেপক্ষের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং বর-সহ মোট ১২ জন গুরুতর আহত হন।

সময় মেনে বসেছিল বিয়ের আসর। একে একে উপস্থিত বন আত্মীয় থেক বন্ধু বান্ধব সকলে। বর আসে সঠিক সময়। নিয়ম মেনে বিয়ে শুরুও হল। কিন্তু, গণ্ডগোল বাঁধল ঠিক তার পরেই। আত্মীয়রা খাওয়া-দাওয়া করতে গেলেই হল সমস্যা। হঠাৎ করে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল বিয়ে বাড়িতে। বচসা, তর্ক থেকে শুরু করে ধস্তাধস্তি, মারামারি। গুরুতর আহত হলেন ১২ জন। জানা গিয়েছে, মটন খাওয়ানোর কথা ছিল। কিন্তু পাতে চিকেন পড়তেই রে রে করে উঠল অতিথিরা। ধস্তাধস্তি, মারামারিতে আহত হল ১২ জন। চোট এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করতে হল তাঁদের। আহত হল খোদ বরও।

ঘটনাটি ঘটেছে বিহারের সহরসা জেলার সিমরী বখতিয়ারপুরে। সেখানে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ আনোয়ারের ছেলের মহম্মদ আবদুল্লার সঙ্গে বিয়ে হয় মহম্মদ জাভেদের মেয়ের। দুপুর ৩টে নাগাদ রীতি রেওয়াজ মেনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বিয়ে। বরযাত্রীরা খাবার টেবিল বসতেই শুরু হয় অশান্তি।

বরপক্ষে দাবি, বিয়ের মেনিতে মটন থাকবে বলে কথা দিয়েছিল কনেপক্ষ। কিন্তু খাবার টেবিলে চিকেন পরিবেশনকরা হচ্ছিল। সেই নিয়ে বরপক্ষ তীব্র আপত্তি জানায়। কনেপক্ষের সঙ্গে তীব্র বচস, তর্ক শুরু হয়। বচসা, তর্ক থেকে শুরু করে ধস্তাধস্তি, মারামারি। গুরুতর আহত হলেন ১২ জন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, প্রচুর লোকজন। চেয়ার টেবিল ভেঙে পড়ে আছে। এক যুবককে তলোয়ার হাতে তেড়ে আসতে দেখা যাচ্ছে। মহিলাদের অনেকে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছিল। কিন্তু শেষে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বচসা, তর্ক থেকে শুরু করে ধস্তাধস্তি, মারামারি। গুরুতর আহত হলেন ১২ জন। আহতদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। আর এই সবই ঘটে মটনের বদলে চিকেন পরিবেশন করার কারণে।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BRICS Currency: একটাই মুদ্রা চালুর জল্পনা ওড়াল ভারত, জানাল আসল পরিকল্পনা কী
Bageshwar Baba Net Worth: কত সম্পত্তির মালিক বাগেশ্বর বাবা? কোটি কোটি টাকার দাবির নেপথ্যে কতটা সত্য