Budgam Encounter: ৫ সেপ্টেম্বর পালিয়েছিল! এবার বুদগামের জঙ্গলে এনকাউন্টারে খতম পহেলগাঁও-র 'মাস্টারমাইন্ড' মুসা

Budgam Encounter: ৫ সেপ্টেম্বর পালিয়েছিল! এবার বুদগামের জঙ্গলে এনকাউন্টারে খতম পহেলগাঁও-র 'মাস্টারমাইন্ড' মুসা

Arup Dey   | ANI
Published : Sep 30, 2026, 12:54 PM ISTUpdated : Sep 30, 2026, 12:55 PM IST

Budgam Encounter: বুদগামে গভীর রাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে লস্কর কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা নিহত। দুধপাথরি-ইউসমার্গে এখনও চলছে তল্লাশি অভিযান।

Budgam Encounter: বুদগামের জঙ্গলে ফের বড়সড় জঙ্গিবিরোধী অভিযান। মঙ্গলবার গভীর রাতে দুধপাথরি ও ইউসমার্গ এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। এই সংঘর্ষেই লস্কর-ই-তইবার কমান্ডার সুলেমান শাহ ওরফে ‘মুসা’ নিহত হয়েছে বলে আধিকারিক সূত্রে জানা গেছে।

কিন্তু মুসাকে ঘিরে এই অভিযান নতুন নয়। এর আগে ৫ সেপ্টেম্বর ইউসমার্গের পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়েছিল। সেই সংঘর্ষের সময় মুসা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বলে জানা যায়। এরপর থেকেই তার গতিবিধির ওপর নজর রাখছিল নিরাপত্তা বাহিনী।

শেষ পর্যন্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোরাগ, ইউসমার্গ এলাকায় শুরু হয় যৌথ তল্লাশি অভিযান। ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF-এর অভিযানের মধ্যেই সন্দেহজনক গতিবিধি নজরে আসে। জঙ্গিদের চ্যালেঞ্জ করা হলে শুরু হয় গুলির লড়াই। পাল্টা অভিযানে নিহত হয় মুসা।

লস্কর কমান্ডার মুসার মৃত্যুর খবর নিয়ে কী বললেন পহেলগাম জঙ্গি হামলায় নিহত সন্তোষ জাগদালের মেয়ে আসাওয়ারি জাগদালে? এই ঘটনার তাৎপর্য কী? জম্মু-কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে এর প্রভাব কতটা? বিস্তারিত বিশ্লেষণ করলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ সঞ্জয় কুলকারনি।

এর আগে ৫ সেপ্টেম্বর ইউসমার্গের পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়েছিল। সেই সময় মুসা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বলে রিপোর্টে জানা যায়। এরপর থেকেই তার সন্ধানে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী।

12:49অবৈধ বাংলাদেশীদের বাদ দিয়ে দারুণ কাজ করেছেন, জ্ঞানেশ কুমারের সমর্থনে দিল্লিতে মিছিল
10:51Sikkim landslide: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! রাম্বি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
17:17CJP on Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে কী হবে? চরম হুঁশিয়ারি দিয়ে যা জবাব দিল সিজেপি! দেখুন
22:49CJP on Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফা চেয়ে ৪৮ ঘণ্টার ডেডলাইন, তারপর আন্দোলন? সিজেপি-র এই ৩ দাবিতে তোলপাড় দেশ
08:15SIR Controversy: 'গ্রেফতার' হবেন জ্ঞানেশ কুমার? SIR নিয়ে কমিশনের অন্দরেই আপত্তি, মমতা সহ বিরোধীদের দাবিতে তোলপাড়!
15:05SIR Issue: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় দাবি! দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরীর বিস্ফোরক বক্তব্য
05:06Congress on Mamata: কংগ্রেসেই জন্ম, মমতাকে শিকড় মনে করালেন মীর! দিল্লি থেকে কড়া বার্তা
11:49Modi on Annapurna Yojana: দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি নিয়ে মোদীর বড় ঘোষণা, কী বললেন?
06:53UPI Charges: UPI আর পুরোপুরি ফ্রি নয়? সত্যিই ২০০০-এর বেশি পেমেন্টে নতুন নিয়ম? কী বলছে পাবলিক?
Read more