Budget 2026 Archaelogical Sites: দেশের যে ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে প্রাণবন্ত করে সাংস্কৃতিক হাব করছে মোদী সরকার, বড় ঘোষণা নির্মলার বাজেটে

Published : Feb 01, 2026, 02:12 PM IST
Meerut hastinapur

সংক্ষিপ্ত

Budget 2026-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছে। পর্যটন বাড়াতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে। 

Budget 2026 Archaelogical Sites: দেশের প্রাচীন ঐতিহ্য, সভ্যতার শিকড় ও ঐতিহাসিক উত্তরাধিকারকে নতুন করে প্রাণবন্ত করে তুলতে বড় পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন,ভারতের উন্নয়ন ও পর্যটনের কেন্দ্রে ঐতিহ্যকে বজায় রাখতে ১৫টি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি উন্নত করা হবে। এই ১৫টি স্থান গুজরাট থেকে লাদাখ পর্যন্ত বিস্তৃত, যা ভারতের বিভিন্ন অঞ্চল ও সময়কালের ইতিহাসকে তুলে ধরবে। শুধুমাত্র দর্শন নয়, পর্যটকদের জন্য এই স্থানগুলিকে অভিজ্ঞতামূলক ও আদানপ্রদানমূলক আলোচনার সাংস্কৃতিক গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। এইসব প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে খনন করা প্রত্নস্থলগুলিতে পরিকল্পিত হাঁটার পথ তৈরি করে সাধারণ মানুষের জন্য আরও সহজে ঘোরার সুযোগ দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি ও 'ইমার্সিভ স্টোরিটেলিং'য়ের মাধ্যমে ঐতিহাসিক ব্যাখ্যা ও দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করা হবে। এদিন সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,"ধোলাভিরা, লোথাল, রাখিগড়হি, আদিচানাল্লুর, সারনাথ, হস্তিনাপুর ও লেহ প্যালেস-সহ মোট ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে প্রাণবন্ত ও অভিজ্ঞতাভিত্তিক সাংস্কৃতিক গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিচ্ছি।"

ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বড় ঘোষণা

এইসব প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে সংরক্ষণ গবেষণাগার, ব্যাখ্যা কেন্দ্র এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করা হবে। সাংস্কৃতিক পর্যটন বাড়ানোর পাশাপাশি ডিজিটাল নথি সংরক্ষণ, ডিজিটাল ডকুমেন্টেশন ও স্থানীয় ইতিহাসবিদ, গবেষক ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্ব দরবারে ভারতকে একটি সাংস্কৃতিক গন্তব্য হিসেবে তুলে ধরাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

দেখুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী

 

 

তৈরি হবে টুরিস্ট গাইড প্রশিক্ষণ কেন্দ্র

এই উদ্যোগকে সমর্থন জানাতে মোদী সরকার গোটা দেশে ১০ হাজার জন পর্যটক গাইড বা টুরিস্ট গাইডকে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতের বিভিন্ন আইআইএম (IIM)-এর সহযোগিতায় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এর লক্ষ্য হল গাইডদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং পর্যটকদের অভিজ্ঞতা আরও ভালো করা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Budget 2026 : সংসদে বাজেট পেশ করছিলেন অর্থমন্ত্রী, বাইরে কী বললেন সাংসদরা? দেখুন
Union Budget 2026: ক্যানসারের ওষুধের দাম কমানোর ঘোষণা, সস্তা হচ্ছে আর কোন কোন ওষুধ?