
Bulgaria Highway Accident: চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা নেমে এসেছিল মাত্র ১০ থেকে ৩০ মিটারে। সামনের গাড়িটিকেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তার মধ্যেই দ্রুতগতির হাইওয়েতে ছুটে চলেছিল একের পর এক গাড়ি। আচমকাই একটি লরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ। তার পর পিছন থেকে পরপর ধাক্কা! মুহূর্তের মধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ার ট্রাকিয়া মোটোরওয়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪৮ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ১০ মিনিট নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগরের তীরবর্তী শহর বুর্গাসের সংযোগকারী ট্রাকিয়া মোটোরওয়ের ইয়াম্বল শহরের কাছে জিমনিৎসা ও কাবিলে জংশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, প্রায় ৫০ থেকে ৮০টিরও বেশি গাড়ি এই দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি পৃথক কিন্তু প্রায় একই সময়ে ঘটে যাওয়া সংঘর্ষে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয় ব্যস্ত এই জাতীয় সড়ক।
দেখুন ভিডিও
Drone footage reveals the horrifying scale of the tragedy on Bulgaria’s Trakia Motorway. Over 50 vehicles, including cars and trucks, were involved in the massive pile-up, leaving at least 12 people dead and dozens injured. One of Bulgaria’s deadliest road disasters. 😭 https://t.co/NfyVJyGotH
— една българка (@transbulgaria) November 10, 2026
কীভাবে ঘটল এত বড় বিপর্যয়? প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে বুর্গাসগামী লেনে একটি লরি ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পিছন থেকে আসা গাড়িগুলি ঘন কুয়াশার কারণে সামনে দুর্ঘটনার বিষয়টি বুঝতে পারেনি। ফলে একের পর এক গাড়ি এসে ধাক্কা মারে আগের গাড়িগুলিতে। মুহূর্তের মধ্যে তৈরি হয় গাড়ির বিশাল স্তূপ। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বিপরীত দিকের সোফিয়াগামী লেনেও। সেখানেও ঘটে যায় দ্বিতীয় সংঘর্ষ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিপরীত লেনের দুর্ঘটনা দেখতে গিয়ে চালকদের মনোযোগ সরে যাওয়ায় দ্বিতীয় বিপর্যয়টি ঘটে থাকতে পারে।
দেখুন ভিডিও
Absolutely horrific scenes from Bulgaria this morning.
A massive pile-up involving around 50 vehicles on the Trakia motorway near Yambol has reportedly left at least 11 people dead and dozens injured.
Dense fog appears to have played a major role. https://t.co/IUQsNbxVUr
— JazzBG 🇧🇬🇪🇺🇺🇦 (@JazzBulgaria) November 10, 2026
ঘন কুয়াশার পাশাপাশি ভিজে রাস্তা এবং গাড়ির গতিও দুর্ঘটনার ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং জরুরি উদ্ধারকারী দল। কিন্তু উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। একের পর এক গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কোথাও গাড়ির দরজা আটকে, কোথাও আবার ধাতব কাঠামোর মধ্যে আটকে পড়েছিলেন যাত্রীরা। তাঁদের বের করে আনতে গাড়ির ধাতব অংশ এবং রাস্তার রেলিং কাটতে হয় উদ্ধারকারীদের।
দেখুন ভিডিও
Tragedy in Bulgaria. 10 people have died and over 50 were injured in a series of major crashes involving around 50 vehicles on the Trakia motorway near Yambol. Dense fog caused extremely poor visibility. 😭 https://t.co/AYu4pjvqaL
— една българка (@transbulgaria) November 10, 2026
যান চলাচল বন্ধ
দুর্ঘটনার পরই ট্রাকিয়া মোটোরওয়ের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে ইয়াম্বল, স্লেইভেন এবং বুর্গাসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। জরুরি ভিত্তিতে উদ্ধারকার্যে নামানো হয় সামরিক বাহিনীর স্পার্টান বিমানও। আকাশপথে গুরুতর আহতদের স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়েছে।
দেখুন ভিডিও
#Update: At least 12 killed, 46 injured in two pile-ups involving over 70 vehicles on #Bulgaria 's Trakia Motorway near Yambol. Dense fog caused the crashes Tuesday morning. The motorway remains closed; an investigation is underway.
#LamansionVIP2 #10Kasim https://t.co/vRjvCQtqId
— Mukund Shahi (@Mukundshahi73) November 10, 2026
এই ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা বুলগেরিয়ায়। প্রধানমন্ত্রী রুমেন রাদেভ তাঁর পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি বাতিল করেন। ঘটনাটিকে 'জাতীয় ট্র্যাজেডি' বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, বুলগেরিয়া সফরে থাকা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও তাঁর সফর সংক্ষিপ্ত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উদ্ধারকারী দলগুলির তৎপরতারও প্রশংসা করেন তিনি।
দেখুন ভিডিও
🚨🇧🇬 UPDATE: 12 dead, 46 injured in massive motorway pile-ups in Bulgaria. President Yotova has cut short her Paris visit and returned home. https://t.co/xew0TELwEW
— Zulfiqar Siddiquizada🇵🇰🇷🇺🇨🇳🇵🇸 (@SiddiquiZadaa) November 10, 2026
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বুলগেরিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস। কী কারণে প্রথম সংঘর্ষ, চালকদের গতি কত ছিল এবং ঘন কুয়াশার মধ্যে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরানোর কাজও চলছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের নিরিখে বুলগেরিয়া দীর্ঘদিন ধরেই উদ্বেগের তালিকায় রয়েছে। তার মধ্যেই ট্রাকিয়া মোটোরওয়ের এই ভয়াবহ দুর্ঘটনা ফের সামনে এনে দিল পথ নিরাপত্তা এবং ঘন কুয়াশার মধ্যে যান চলাচলের ঝুঁকির বিষয়টি। কয়েক সেকেন্ডের দৃশ্যমানতার অভাব কীভাবে মুহূর্তের মধ্যে এতগুলি পরিবারের জীবন বদলে দিতে পারে, তারই মর্মান্তিক উদাহরণ হয়ে থাকল এই দুর্ঘটনা।