চন্দ্রযান-২'এর পিছনে কত খরচা হল, সংসদে অভিযানের ফিরিস্তি দিল কেন্দ্র

Published : Nov 21, 2019, 12:44 AM IST
চন্দ্রযান-২'এর পিছনে কত খরচা হল, সংসদে অভিযানের ফিরিস্তি দিল কেন্দ্র

সংক্ষিপ্ত

সংসদের শীতকালীন অধিবেশনে উঠলল চন্দ্রযান-২'র কথা প্রশ্ন করা হয়েছিল খরচ সাপেক্ষে লক্ষ্যে কতটা সফল চন্দ্রযান-২ তার লিখিত জবাব দিল কেন্দ্র তার মাধ্যমেই চন্দ্রযান-২ অভিযানে মোট কত খরচ হয়েছে তা জানা গিয়েছে

বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে লিখিতভাবে চন্দ্রযান-২ অভিয়ান সম্পর্কে জানালো কেন্দ্র। চন্দ্রযান-২ অভিযান খরচ সাপেক্ষে কতটা সফল, সেই প্রশ্ন উঠেছিল। তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-২'এর অভিযানে খরচ হয়েছে ৬০৩ কোটি টাকা। আর এক উৎক্ষেপননের পিছনে খরচ পড়েছে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা।

জিতেন্দ্রর সিং জানান, চন্দ্রযান-২ একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর তিনটি অংশ হল - অরবাইটর, ল্যান্ডার এবং রোভার। দেশীয় প্রযুক্তিরই জিএসএলভি মার্ক থ্রি এম-১ রকেটের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হয় চন্দ্রযানকে। একমাত্র বিক্রমের ল্যান্ডিং-এর শেষ কয়েক মুহূর্ত ছাড়া চন্দ্রযান-২ মিশন তার সব লক্ষ্যই পূর্ণ করেছে।

কেন সফ্ট ল্যান্ড করতে ব্যর্থ হল ল্যান্ডার বিক্রম? জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবতরণের সময় প্রথম পর্যায় অর্থাৎ রাফ ব্রেকিং-এর সময় প্রত্যাশিতভাবেই বেগ কমেছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু পরের ধাপে অর্থাৎ ফাইন ব্রেকিং-এর সময় আচমকা কোনও কারণে দ্রুত গতিবেগ কমে যায় ল্যান্ডার-এর। তাতেই প্রত্যাশিত পথে থাকেনি বিক্রম। নির্ধারিত ল্যান্ডিং এলাকার ৫০০ মিটারের মধ্যে এক জায়গায় আছড়ে পড়ে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে প্রসেনজিতে বিজেপিতে যোগদান- দেখে নিন সারাদিনের খবর
যোগী সরকারের বিরাট পদক্ষেপ, উত্তরপ্রদেশ বন্যা সুরক্ষা এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রে গড়ল নতুন পরিচয়