CJP Protest: মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির হয়ে বিক্ষোভ, আটক অভিনেতা ইমরান খান-সহ ৪০০

Published : Oct 10, 2026, 06:23 PM IST
CJP Protest Oct 10 2026

সংক্ষিপ্ত

Cockroach Janata Party's Protest: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে দিল্লির (Delhi) পাশাপাশি মুম্বইয়েও (Mumbai) ককরোচ জনতা পার্টির সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। কড়া হাতে বিক্ষোভ সামাল দেন নিরাপত্তারক্ষীরা। কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়।

DID YOU KNOW ?
আটক তুষার গান্ধী
ককরোচ জনতা পার্টির হয়ে বিক্ষোভে সামিল হওয়ায় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও আটক করা হয়েছে।

CJP Protest Mumbai: মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান-সহ (Mumbai's August Kranti Maidan) বিভিন্ন জায়গা থেকে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করা হল। শনিবার ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) ডাকা বিক্ষোভে সামিল হন বহু মানুষ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইমরান খান (Actor Imran Khan), সমাজকর্মী তথা মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রপৌত্র তুষার গান্ধীর (Tushar Gandhi) মতো ব্যক্তিত্বরা। তাঁদেরও আটক করা হয়। তুষার গান্ধীর সংগঠন ‘হম ভারত কে লোগ’-এর সদস্যদেরও আটক করা হয়। সিপিআইএম (CPIM) কর্মী-সমর্থকদেরও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জমায়েতের জন্য আগাম অনুমতি নেওয়া হয়নি। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে পথে নামেন বহু মানুষ। শনিবার দক্ষিণ মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। দক্ষিণ মুম্বইয়ের হুতাত্মা চকের কাছেও পৃথক অভিযান চালায় পুলিশ। সেখানে প্রকাশ আম্বেডকরের (Prakash Ambedkar) নেতৃত্বাধীন বঞ্চিত বহুজন আঘাড়ির কর্মীরা সিজেপি-র বিক্ষোভের সমর্থনে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁদেরও আটক করা হয়। বিক্ষোভকারীদের অন্যতম রুবাইদ ভোজানি অভিযোগ করেছেন, পুলিশ অত্যন্ত ‘নৃশংসভাবে’ তাঁদের আটক করেছে। ভোজানি বলেন, 'আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই।' এদিন সকালে বান্দ্রা থেকে তুষার গান্ধীকেও আটক করে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে বহু মানুষ জড়ো হন। থানায় যান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরেও (Aditya Thackeray)। সমাজকর্মী ফিরোজ মিঠিবোরওয়ালাকেও (Feeroz Mithiborwala) তাঁর বাড়ি থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়।

বিক্ষোভ দমনে কড়া পুলিশ

দাদারের শিবাজি পার্কে যাতে সিজেপি সদস্যরা বিক্ষোভ দেখাতে না পারেন, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেই দলে ছিলেন মহিলা পুলিশকর্মীরাও। মুম্বইয়ের অন্যান্য জায়গাতেও নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের দাবি, বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অগাস্ট ক্রান্তি ময়দান নির্ধারিত প্রতিবাদস্থল নয়। সেই কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪০০
মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে ৪০০ বিক্ষোভকারীকে আটক।
ককরোচ জনতা পার্টির হয়ে বিক্ষোভে সামিল হওয়ায় মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে অন্তত ৪০০ জনকে আটক করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: "সাহস থাকলে গ্রেফতার করুন! ভারতের তরুণ সমাজ - আমি তোমাদের নিয়ে গর্বিত" বিরাট বার্তা রাহুলের, আটক ১০০০ বিক্ষোভকারী
Jantar Mantar Protest: রবিবারের মধ্যে সমস্ত আন্দোলনকারীদের ছাড়তে হবে! নাহলে অনশনের হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক