India Independence Day: মোদীকে 'টেলিপ্রম্পটার' খোঁচা কংগ্রেসের! পাল্টা বন্দেমাতরম জবাব বিজেপির

Published : Aug 15, 2026, 10:37 PM IST
India Independence Day

সংক্ষিপ্ত

India Independence Day: আসলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বেশ কিছু পরিসংখ্যান দিতে শুরু করেন। যেমন ২০১৪ সালের আগে ঠিক কী পরিস্থিতি ছিল এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতি হয়েছে! সেটা বোলার সময় তিনি বেশ কয়েকবার থামেন। তারপর আবার দেশের গাড়ি বিক্রি নিয়েও করা মন্তব্যের ভুল সংশোধন করেন মোদী।

India Independence Day: স্বাধীনতা দিবসের দিনই কংগ্রেস এবং বিজেপির মধ্যে লেগে গেল বাকযুদ্ধ। প্রসঙ্গত, দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রায় ৭৫ মিনিট ধরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (india independence day)। তবে কথা বোলার সময়, বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলছিলেন তিনি। এবার তা নিয়েই নরেন্দ্র মোদীকে নিশানা করতে শুরু করেছে বিরোধী দলগুলি। কেউ কেউ বলছে ‘টেলিপ্রম্পটারহীন’ প্রধানমন্ত্রী। কারও মতে আবার ‘আত্মবিশ্বাসের অভাব’ দেখা যাচ্ছে। অন্যদিকে, কংগ্রেসের সদর দফতরে অনুষ্ঠিত হওয়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সেখানে নাকি জাতীয় গান বন্দেমাতরম্ পরিবেশন করার সময়ে বাধা দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (2026 independence day)।

আরও পড়ুন - Semiconductor Plants in India: আগামী ৮ বছরে ভারতে আরও ৮টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

মোদীকে 'টেলিপ্রম্পটার' খোঁচা কংগ্রেসের!

আসলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বেশ কিছু পরিসংখ্যান দিতে শুরু করেন। যেমন ২০১৪ সালের আগে ঠিক কী পরিস্থিতি ছিল এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতি হয়েছে! সেটা বোলার সময় তিনি বেশ কয়েকবার থামেন। তারপর আবার দেশের গাড়ি বিক্রি নিয়েও করা মন্তব্যের ভুল সংশোধন করেন মোদী। তারপরেই তাঁর দিকে নিশানা করতে শুরু করে বিরোধী দলগুলি। সোশ্যাল মিডিয়াতে মোদীর বক্তব্যের ফুটেজ কেটে পোস্ট করা শুরু করেন অনেকে। কংগ্রেস নেতা পবন খেরা যেমন ঐ ভি়ডিওটি পোস্ট করে লেখেন, “টেলিপ্রম্পটার ছাড়া এক মহামানব।” আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল আবার বলেন, "আত্মবিশ্বাসহীন, উদ্বিগ্ন এবং নড়বড়ে প্রধানমন্ত্রী।”

পাল্টা বন্দেমাতরম জবাব বিজেপির

আরও পড়ুন - CWG 2026: ‘যে খেলবে, সে-ই ফুটবে’, গ্লাসগো গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করে বললেন মোদী

পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন তাঁর কোটের পকেটে একটি সবুজ, সাদা এবং কমলা রঙের রুমাল নিয়ে বক্তব্য রাখেন। সেটা নিয়ে আবার কংগ্রেস খোঁচা মেরে সোশ্যাল মিডিয়াতে মোদীর ছবি পোস্ট করে লিখেছে “ভারতের বদলে আয়ারল্যান্ডের স্বাধীনতা দিবস পালন করছেন।" অপরদিকে, বিজেপিও পাল্টা উত্তর দিয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে লিখেছে, বন্দেমাতরম্ গানটি শুরু হওয়ার পর পর থেকেই সোনিয়া গান্ধী অস্বস্তি বোধ করতে থাকেন। তিনি তখন গান থামানোর জন্য ইশারা করতে থাকেন। জাতীয় গান পরিবেশিত হওয়ার সময় এবং তা শেষ হওয়ার পরে রাহুল গান্ধীকেও বেশ চিন্তিত দেখাচ্ছিল।"

যদিও এইসব অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Independence Day: আজারবাইজানে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন! জাতীয় পতাকা তুললেন রাষ্ট্রদূত
Mahua Moitra: মহুয়া মৈত্রর পাশে শশী থারুর! বললেন 'স্বাধীনতা দিবসে এমন অগণতান্ত্রিক কাজ মানা যায় না'