Cyclone Arnab: পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ বেগে আছড়ে পড়বে অর্ণব? বাতিল বহু বিমান-ট্রেন, এই মুহূর্তের অবস্থা এবং কলকাতায় শুরু বৃষ্টি

Published : Oct 28, 2026, 02:26 AM IST
Cyclone Arnab: পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ বেগে আছড়ে পড়বে অর্ণব? বাতিল বহু বিমান-ট্রেন, এই মুহূর্তের অবস্থা এবং কলকাতায় শুরু বৃষ্টি

সংক্ষিপ্ত

Cyclone Arnab: অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় অর্ণবকে কেন্দ্র করে চরম সতর্কতা জারি করেছে প্রশাসন। এক লাখের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১০০টি ট্রেন ও ২১টি উড়ান বাতিল করা হয়েছে। চেন্নাই ও বিশাখাপত্তনম উপকূলে সমুদ্র এখন বেশ উত্তাল। যান চলাচলও ব্যাহত হচ্ছে।

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মার্কিন নৌবাহিনী এমনই এক ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে দ্বিগুণ বেগে এই ঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে (Cyclone Arnab)। মার্কিন নৌবাহিনীর 'জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার' এই দাবি করেছে। আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১৩০ কিলোমিটার। ভোরে অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে আছড়ে পড়ার কথা। তার মধ্যেই মার্কিন নৌবাহিনীর এই নতুন সতর্কতা সবার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ বেগে আছড়ে পড়বে অর্ণব? 

অর্ণবকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করার পরেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় চরম সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই ও বিশাখাপত্তনম উপকূলে সমুদ্র এখন বেশ উত্তাল। এন্নোর এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে এক লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। প্রায় ১০০টি ট্রেন ও ২১টি উড়ান বাতিল করা হয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগের দিকে এগোতে থাকায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাইয়ের এন্নোর এক্সপ্রেসওয়েতে সমুদ্রের জল ঢুকে পড়ায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

২৮ অক্টোবর বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। তাই যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ফ্লাইটের স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি। ঘূর্ণিঝড় অর্ণবের কারণে ওড়িশায় ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে। ওড়িশার ১৬টি জেলায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ৪৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিগো, আকাশা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো সংস্থাগুলো জানিয়েছে, তারা বেশ কিছু উড়ান বাতিল করেছে। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ায় ইন্ডিগোর পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

বাতিল বহু বিমান এবং ট্রেন, কলকাতায় বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড়ের আবহে উড়ান নিরাপত্তা খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যে ২ হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। উদ্ধারকাজের জন্য ১২টি এনডিআরএফ এবং ১০টি এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। অন্যদিকে, কলকাতায় মঙ্গলবার রাত বাড়তেই বৃষ্টি শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Cyclone Arnab Update: 'অর্ণবের' খেলা শুরু! ফুঁসছে পুরীর সমুদ্র, আগামীকাল কী হবে?
Suvendu Adhikari: দিল্লি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বৈঠক গঙ্গা ভাঙন নিয়েও